=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘১০ জীবনেও আঁচড় কাটতে পারবে না’ ডায়মন্ড হারবার মডেল নিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

সহেলি মিত্র, কলকাতা: রাত পোহালেই রয়েছে ২৬-এর বিধানসভা ভোটের ফলাফল। ইতিমধ্যেই কাউন্টাডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। কী হবে ফলাফল? তা জানার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। তবে ফলাফলের আগেই নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এবারে যা বললেন তা শুনে চমকের গিয়েছেন সকলে। প্রসঙ্গ উঠল ডায়মন্ড হারবার মডেল নিয়ে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

ফলাফলের আগে নতুন চ্যালেঞ্জ অভিষেকের

আসলে গত ২৯শে এপ্রিল বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অভিযোগের পর ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে এই পুননির্বাচনের বিষয়ে শনিবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বিজেপি এবং নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন। X- বিজেপি নেতা অমিত মালব্যর সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায়, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ “বাংলা বিরোধী গুজরাটি গ্যাং”-কে ফলতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।

আরও পড়ুনঃ ঘরে বসে প্রতিমাসে আয় ২০,৫০০ টাকা! দারুণ স্কিম পোস্ট অফিসের

শুধু তাই নয়, অভিষেক লেখেন, ‘তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের দালাল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতে দশটা জীবনও যথেষ্ট হবে না। তোমাদের যা কিছু আছে, সব নিয়ে এসো। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি ফলতায় চলে এসো।’ অর্থাৎ ১০ জন্ম নিলেও ডায়মন্ড হারবার মডেল কেউ ভাঙতে পারবে না বলে চ্যালেঞ্জ জানান অভিষেক। আসলে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য-র সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়। তিনি ফলতায় নতুন করে পুননির্বাচনের খবর শেয়ার করে লিখেছেন, ‘ডায়মন্ড হারবার মডেল চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।’ এরপরেই গর্জে ওঠেন অভিষেক।

ফলতায় ফের কবে ভোট?

ফলতায় পুনরায় ভোটের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ লেখেন, “আপনাদের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে পাঠান, দিল্লি থেকে কোনো এক গডফাদারকে পাঠান। সাহস থাকলে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন।” শনিবার নির্বাচন কমিশন ফলতায় ২১ মে পুননির্বাচন এবং ২৪ মে ভোট গণনার ঘোষণা করেছে।

Leave a Comment