=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০ দিনে চারবার, প্রায় তিন টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল?

সৌভিক মুখার্জী, কলকাতা: এই নিয়ে ১০ দিনে চারবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Price Hike)। শনিবারের পর ফের দেশজুড়ে অনেকটাই বেড়েছে জ্বালানির দাম। আজ কলকাতা থেকে শুরু করে অন্যান্য শহরগুলিতে আড়াই টাকার বেশি বেড়েছে পেট্রোল এবং ডিজেলের রেট। এমনকি কলকাতায় ডিজেল প্রায় সেঞ্চুরি স্পর্শ করতে চলেছে। কোন শহরে কত বিক্রি হচ্ছে আজ তেল?

ফের অনেকটাই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

যেমনটা খবর, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ২.৮৭ টাকা বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ১১৩.৫১ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২.৮০ টাকা, এবং নতুন রেট দাঁড়িয়েছে ৯৯.৮২ টাকা। ফলে সেঞ্চুরি স্পর্শ করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের অন্যান্য শহরগুলোতেও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।

দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৬১ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১০২.১২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২.৭১ টাকা এবং নতুন রেট লিটার প্রতি ৯৫.২০ টাকা। এছাড়াও মুম্বাইতে ২.৭২ টাকা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১১.২১ টাকা, এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.১০ টাকা বেড়ে নতুন রেট ৯৭.৮৩ টাকা। পাশাপাশি চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ২.৪৬ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১০৭.৭৭ টাকা। আর ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২.৫৭ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ৯৯.৫৫ টাকা।

না বললেই নয়, গত ১৫ মে গোটা দেশে একধাক্কায় প্রতি লিটারে পেট্রোলের দাম ৩ টাকা করে বেড়েছিল। তারপর ১৯ মে ফের ৯২ পয়সা করে দাম বাড়ানো হয় পেট্রোলের, এবং ২৩ মে অর্থাৎ শনিবার আরও ৮৭ পয়সা দাম বেড়েছিল। আর সোমবার আড়াই টাকা দাম বৃদ্ধির ফলে গত ১০ দিনে ৭ টাকারও বেশি মহার্ঘ হয়েছে পেট্রোল-ডিজেলের দাম।

আরও পড়ুন: IPL চলাকালীন ম্যাচের মাঝেই প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের

কেন বাড়ছে দিনের পর দিন জ্বালানির দাম?

আসলে এই সব কিছুর পেছনে রয়েছে পশ্চিমে এশিয়ার যুদ্ধ। আমেরিকা এবং ইরানের সংঘাতের কারণে গোটা এশিয়ায় জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। কারণ, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে অপরিশোধিত তেলের জাহাজ যাতায়াত করে। আর ভারতকে যেহেতু তার সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই হরমুজে নিষেধাজ্ঞার কারণে সেই আমদানি ব্যাহত হচ্ছে। যার কারণে বেশি পরিমাণে ডলার খরচ করে ভারতকে তেল আমদানি করতে হচ্ছে এবং সামগ্রিকভাবে পেট্রোল এবং ডিজেলের দামের উপরই প্রভাব পড়ছে।

Leave a Comment