=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১২০ বিলিয়ন ডলারের রাজস্ব আয়, ভারতের প্রথম সংস্থা হয়ে উঠল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ব্যবসায় বড়সড় লোকসান দেখতে হয়েছিল ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে (Mukesh Ambani)। আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে ব্যাপক পতন এবং রিলায়েন্সের মূলধন বড় ধাক্কা খাওয়ায় ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি থেকে দ্বিতীয় নম্বরে নেমে এসেছিলেন আম্বানি। এক নম্বর ধনী ব্যক্তি হয়ে ওঠেন গৌতম আদানি। তবে এবার মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেভাবে তাদের ব্যবসা থেকে মুনাফা অর্জন করছে তাতে মুকেশ আম্বানির দেশের প্রথম ধনী ব্যক্তি হয়ে উঠতে বেশি সময় লাগবে না! সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আম্বানির সংস্থা রিলায়েন্স 2025-26 আর্থিক বছরে 120 বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করে দেশের প্রথম সংস্থা হয়ে উঠেছে।

ভারতের প্রথম সংস্থা হয়ে উঠল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, 1966 সালে একটি টেক্সটাইলের স্বপ্ন থেকে 2026 সালে 124 বিলিয়ন ডলারের একটি বৈশ্বিক গ্রুপে পরিণত হয়েছে তারা। সংস্থাটি গত আর্থিক বছরে 120 বিলিয়ন ডলার রাজস্ব আয়ের মাইলফলক অতিক্রম করেছে। আর সেই সূত্র ধরেই দেশের প্রথম সংস্থা হয়ে উঠেছে মুকেশ আম্বানির RIL।

বলে রাখি, প্রথম ভারতীয় সংস্থা হিসেবে 10 বিলিয়ন ডলার বার্ষিক নীট মুনাফা অর্জন করার প্রায় একমাস পর এমন কৃতিত্ব অর্জন করেছে সংস্থাটি। বলাই বাহুল্য, এই সংস্থা 95,610 কোটি টাকা নীট মুনাফা অর্জন করে রেকর্ড গড়েছে। যা বছরের শেষে ডলারের বিপরীতে 94.4 এর বিনিময় হার অনুযায়ী 10.1 বিলিয়ন ডলারের নিট মুনাফার সমান। বলে রাখি, এই মুহূর্তে রিলায়েন্সের নিট মুনাফা আইটি সংস্থা টিসিএস, ইনফোসিস এমনকি এইচসিএলের থেকে অনেক বেশি।

অবশ্যই পড়ুন: SIR আবহে বার্থ সার্টিফিকেটে বড় কারচুপির অভিযোগ! রিভিউ অ্যাকশনে রাজ্য সরকার

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 4.90 টাকা বেড়ে 1354 টাকা ছাড়িয়ে গিয়েছিল। যদিও ট্রেডিং সেশনের সময় এই সংস্থার শেয়ার এর দাম এর থেকেও বেশি ছিল। আসলে বিগত দিনগুলিতে রিলায়েন্সের শেয়ার বিনিয়োগকারীদের প্রচুর রিটার্ন দিচ্ছে। সংস্থাটি মাথা তুলে দাঁড়ানোয় অনেকেই মনে করছেন ফের আদানিকে পেছনে ফেলে ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন মুকেশ আম্বানি।

Leave a Comment