=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১ অক্টোবর থেকে বদলাচ্ছে LPG সিলিন্ডার বুকিংয়ের নিয়ম

সহেলি মিত্র, কলকাতাঃ LPG গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। আগামী ১ অক্টোবর থেকে এলপিজি সংক্রান্ত একটি বড় নিয়ম বদলে যেতে চলেছে বলে খবর (LPG Booking)। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এলপিজি সিলিন্ডারের উপর সরকারি ভর্তুকির সুবিধা পেতে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে LPG-র নিয়ম

এক রিপোর্ট অনুযায়ী, যদি কোনো গ্রাহক নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন না করেন, তাহলে তাঁর গ্যাস সিলিন্ডারের বুকিং বা সরবরাহ বন্ধ হবে না, কিন্তু তিনি সরকার-প্রদত্ত ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হবেন। ভর্তুকি বন্ধ হয়ে গেলেও আপনার গ্যাস বুকিং বা ডেলিভারি বন্ধ হবে না। তবে, আপনাকে রিফিল সিলিন্ডার বাজার দরে, অর্থাৎ পুরো দামে কিনতে হবে।

নতুন যাচাইকরণ নিয়মের মাধ্যমে, একই ব্যক্তির নামে থাকা ভুয়ো, নকল বা অযোগ্য সংযোগগুলি অবিলম্বে শনাক্ত এবং ব্লক করা হবে। হোটেল, রেস্তোরাঁ বা শিল্প এলাকায় ভর্তুকিপ্রাপ্ত গার্হস্থ্য সিলিন্ডারের অবৈধ ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। এই পদক্ষেপের পেছনে সরকারের প্রধান উদ্দেশ্য হলো ভর্তুকির অপব্যবহার রোধ করা। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে, বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করার বেশ কিছু সুবিধা রয়েছে।

আরও পড়ুন: এরা আর পাবে না রেশন, বার্ধক্য ভাতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন?

এই যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তুকির সুবিধা কেবল প্রকৃত ও যোগ্য পরিবারগুলোর কাছেই পৌঁছাবে। নকল বা প্রতারণামূলক গ্যাস সংযোগ সহজেই শনাক্ত ও বাতিল করা যাবে। একই সাথে, গার্হস্থ্য ব্যবহারের জন্য নির্ধারিত ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের বাণিজ্যিক ও শিল্প খাতে অবৈধ ব্যবহার এ ধরনের ব্যবহার রোধ করা হবে।

Leave a Comment