=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০০০ টাকার ওষুধ মাত্র ২০০ টাকায়, কোথায় পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “তৃণমূল সরকারের (Government Of West Bengal) আমলে যা হয়েছে তা ভুলে যান। বাংলার মানুষ এবার উন্নয়ন দেখবে…” বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির তরফে এমনটাই দাবি করা হয়েছিল। বাংলায় ক্ষমতায় আসতেই কথামতো একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একগুচ্ছ অভিযোগ ছিল আমজনতার। এবার সেই সব অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্য ব্যবস্থার আমূল বদল ঘটাতে চাইছে বিজেপি সরকার। সেই মর্মে, শনিবার সাংবাদিক বৈঠকে বড় কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (PM Janaushadhi Pariyojana)।

2000 টাকার ওষুধ মিলবে মাত্র 200 টাকায়

শনিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনৌষধি প্রকল্পের অধীনে রাজ্যে 469টি স্টোর চালু হতে চলেছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতাল সর্বত্রই এই যোজনার সুবিধা মিলবে। শুভেন্দু অধিকারী এও বললেন, বর্তমান সময় দাঁড়িয়ে যেখানে একটা পরিবারের ওষুধের খরচ লাগছে মাসে 2000 টাকা, সেখানে এই স্টোর চালু হলে সেই খরচ 200 টাকায় নেমে আসবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “একটা পরিবারের যদি মাসে ওষুধের খরচ হয় 2000 টাকা, এই স্টোরগুলি চালু হয়ে গেলে সেই খরচ 200 টাকাতে নামবে। পাঁচগুণ বেনিফিট পাবেন।” এদিন কেন্দ্রের জনপ্রিয় প্রকল্প জনৌষধির কথা ঘোষণা করার পাশাপাশি অমৃত প্রকল্পের অধীনে দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ওষুধ কিনলে 50 থেকে 80 শতাংশ পর্যন্ত ছাড় মিলবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

অবশ্যই পড়ুন: রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মৃত ৪৯ ভারতীয, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

জনৌষধি কেন্দ্র খুললে পাওয়া যায় 2 লাখ টাকা পর্যন্ত!

কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প জনৌষধি মূলত সাধারণ মানুষের কাছে একেবারে স্বল্প মূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। এই প্রকল্পের অধীনে বর্তমানে গোটা দেশে 18000 এরও বেশি স্টোর রয়েছে। তবে আগামী বছর অর্থাৎ 2027 সালের মধ্যে কেন্দ্রীয় সরকার এই সংখ্যাটা 25,000 নিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই, জনৌষধি কেন্দ্র গড়ে তোলার জন্য মহিলা সহ তপশিলি জাতি এবং উপজাতিভুক্তদের 2 লাখ টাকা পর্যন্ত ইন্সেন্টিভ দেয় সরকার। অনেকেই হয়তো জানেন, কেন্দ্রের এই প্রকল্পের আওতায় বিভিন্ন স্টোর থেকে মাত্র 1 টাকায় স্যানিটারি ন্যাপকিন সহ নামমাত্র মূল্যে নানান ওষুধ পাওয়া যায়।

Leave a Comment