=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৮ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে কত হতে হবে নূন্যতম বয়স? জানাল WBBSE

অনন্যা সরকার, কলকাতা: আগামী ২০২৮ সালের মাধ্যমিক (Madhyamik Pariksha) পরীক্ষার্থীদের জন্য গত জুলাই মাসে একটি গুরুত্ত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন করতে চলেছে পর্ষদ। চিরাচরিত পদ্ধতিকে বদলে এবার উচ্চ মাধ্যমিকের মতোই সেমিস্টার সিস্টেমে হবে মাধ্যমিকও। এর পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষারীদের জন্ম তারিখ ও বয়সসীমা নিয়েও নয়া নিয়ম চালু হয়েছে। আসুন এগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক। 

মাধ্যমিক পরীক্ষায় বয়সের নিম্নসীমা

মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, যে সব শিক্ষার্থীর জন্ম ২০১৩ সালের ৩১ অক্টোবরের পর, তারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না। পর্ষদ তাঁদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই নির্দিষ্ট তারিখের পর জন্মানো কোনো ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনই বৈধ বলে বিবেচিত হবে না। একমাত্র যারা নির্দিষ্ট তারিখের আগে জন্মেছেন তাদের রেজিস্ট্রেশনই গ্রহণ করা হবে। অর্থাৎ, ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীর জন্মদিন অবশ্যই ২০১৩ সালের ৩১ অক্টোবরের আগের হতে হবে।

আরও পড়ুন: রেশন নিয়ে রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র

মধ্যশিক্ষা পর্ষদের এই কড়া নিয়ম লাগু করার পর শিক্ষা দপ্তরের আধিকারিকরাও এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে এবং ছাত্রছাত্রীদের বয়স যেন নির্ধারিত সময়ের মধ্যেই থাকে, তা দেখার জন্য রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের বিশেষ দায়িত্ব নিতে বলা হয়েছে। প্রতিটি পরীক্ষার্থীর জন্মতারিখটি অত্যন্ত নিখুঁতভাবে যাচাই করে তবেই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হবে এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের তরফে সে বিষয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: এবার মুর্শিদাবাদ, বীরভূম হয়ে দিঘার নতুন এসি বাস পরিষেবা চালু, জানুন সময়সূচি ও রুট

প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মাধ্যমিক পরীক্ষার্থীদের ন্যূনতম বয়সসীমা রাজ্য সরকার প্রণীত ১৯৯১ সালের ৩১ জুলাইয়ের ৩৮০-ইডিএন (পি) নম্বর সরকারি আদেশ এবং ২০০৫ সালের ২৮ অক্টোবরের ১৩৩০-এস.ই. (এস) নম্বর আদেশ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তবে এই পরীক্ষায় বসার কোনো ঊর্ধ্বসীমা ঠিক করা হয়নি, তাই এক্ষেত্রে কোনো বাধা নেই। 

Leave a Comment