=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার মুর্শিদাবাদ, বীরভূম হয়ে দিঘার নতুন এসি বাস পরিষেবা চালু, জানুন সময়সূচি ও রুট

অনন্যা সরকার, বীরভূম: পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর আন্তঃরাজ্য বাস পরিষেবায় (Bus Service) আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। একাধিক রুটে নতুন সরকারি ও বেসরকারি বাস চালানো থেকে শুরু করে নতুন রুট তৈরি ও পুরনো রুটগুলিকে আবার সচল করার মতো নানা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সরকার। এখন মুর্শিদাবাদের কান্দি, বীরভূমের কীর্ণাহার ও বোলপুরের বাসিন্দাদের জন্য চালু হল একটি নতুন বাস পরিষেবা (Murshidabad-Digha Bus)। একটি বেসরকারি সংস্থা নিয়ে এসেছে কান্দি, কীর্ণাহার, বোলপুর ও বর্ধমান থেকে সরাসরি দিঘা যাওয়ার (2/1) সিট+স্লিপার নতুন এসি বাস (AC Bus)। আসুন তাহলে বাসটির সময়সূচি, রুট এবং সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।  

কান্দি, কীর্ণাহার ও বোলপুর থেকে দিঘাগামী বাসের সময়সূচি ও রুট

  • কান্দি থেকে ছাড়বে – রাত ৮:০৫ মিনিটে
  • কুলি থেকে ছাড়বে – রাত ৮:১৫ মিনিটে
  • ফুটিসাঁকো থেকে ছাড়বে – রাত ৮:৫০ মিনিটে
  • কীর্ণাহার থেকে ছাড়বে – রাত ৯:০০ টায় 
  • বোলপুর বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – রাত ১০:০৫ মিনিটে
  • গুসকরা থেকে ছাড়বে – রাত ১০:৩০ মিনিটে
  • বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – রাত ১২:০৫ মিনিটে

আরও পড়ুন: শক্তিশালী ঘূর্ণাবর্তের দাপটে অত্যাধিক ভারী বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, আজকের আবহাওয়া

অন্যদিকে, দিঘা থেকে বর্ধমান/বোলপুর/কান্দি ফেরার সময় –

  • দীঘা থেকে ছাড়বে – সন্ধ্যে ৭:৫৫ মিনিটে
  • কাঁথি থেকে ছাড়বে –  রাত ৮:৫৫ মিনিটে
  • নন্দকুমার থেকে ছাড়বে – রাত ১০:৫৫ মিনিটে

রুট সর্ম্পকে বললে, এই নতুন বাসটি ভায়া কুলি – ডাকবাংলা – সুন্দরপুর – ফুটিসাঁকো – কীর্ণাহার – বোলপুর – গুসকরা – বর্ধমান – শক্তিগড় –  ডানকুনি – এয়ারপোর্ট – রবীন্দ্র সদন – সাঁতরাগাছি – বাগানান – মেচেদা – নন্দকুমার – হেঁড়িয়া – কাঁথি – চাউলখোলা – রামনগর – ওল্ড দিঘা – নিউ দিঘায় পৌঁছাবে। 

আরও পড়ুন: আজ থেকেই শুরু ঝাড়গ্রাম-কলকাতা বাস, জানুন রুট-ভাড়া ও সময়সূচি

এছাড়া, নতুন কান্দি/ কীর্ণাহার/বোলপুর থেকে দিঘাগামী এসি ২/১ সিট+স্লিপার বাসটিতে যাত্রীদের জন্য থাকছে এসি ভেন্ট, চার্জিং পয়েন্ট, বালিশ, কম্বল, জলের বোতল ও স্ন্যাকসের ব্যবস্থা। সরাসরি ফোন করে এই বাসের জন্য অগ্রীম ও এমারজেন্সি সিট বুকিং করতে পারবেন যাত্রীরা। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় মুর্শিদাবাদ ও বীরভূমবাসীরা এখন সহজেই এক বাসে দিঘার সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন। 

Leave a Comment