২০৩৬ অলিম্পিকে নজর, দেশের ক্রীড়া ক্ষেত্রে প্রায় ৩৭ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত এবং শক্তিশালী করে তুলতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা (Central Government)। আগামী পাঁচ বছরের জন্য খেলো ইন্ডিয়া (Khelo India) প্রকল্প এবং ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনগুলিকে আর্থিক সাহায্য বাবদ মোটা টাকা অনুমোদন করেছে নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে, এই দুই প্রকল্পের অধীনে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নতির স্বার্থে প্রায় 37 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে।

কোন প্রকল্পের জন্য কত বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার?

খেলো ইন্ডিয়া প্রকল্পটিকে ভারতের সবচেয়ে বড় ক্রীড়া উন্নয়ন কর্মসূচি বলেই দাবি করে আসছে কেন্দ্রীয় সরকার। ঠিক সে কারণেই, এই বিশেষ প্রকল্পের জন্য দিল্লির তরফে আগামী পাঁচ বছরের জন্য 29,054 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে একেবারে নিম্নস্তরের প্রতিভাবান প্লেয়ারদের তুলে আনাই এই প্রকল্পের সবচেয়ে বড় লক্ষ্য।

তাছাড়াও, 2030 সালে দেশে কমনওয়েলথ গেমস আয়োজনের লক্ষ্য নিয়েই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাখির চোখ রয়েছে 2036 অলিম্পিকের উপরেও। এক কথায়, ক্রীড়া ক্ষেত্রে ভারতকে এগিয়ে রাখতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এর পাশাপাশি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনগুলিকে পরবর্তী পাঁচ বছরের জন্য 7387 কোটি টাকা দেওয়া হবে। যা দেশীয় ক্রীড়া ক্ষেত্রের স্বার্থেই ব্যবহার করবেন তারা।

অবশ্যই পড়ুন: না বলে হিন্দুদের হালাল মাংস খাওয়ানোর অভিযোগ, তুলকালাম কাণ্ড কৃষ্ণনগরের মাদার্স হাটে

বরাদ্দ বাড়ল অনেকটাই

এবছর ভারত সরকার খেলো ইন্ডিয়া প্রকল্পের যে অর্থ বরাদ্দ করেছে গত খেলো ইন্ডিয়ার তুলনায় সেই পরিমাণটা অন্তত আট গুণ বেশি। আসলে এই প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে দেশের কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের তুলে আনাই লক্ষ্য। তাছাড়াও এই প্রকল্পের অধীনে স্কুল পর্যায়ে দুটি নতুন উদ্যোগ অর্থাৎ খেলো ইন্ডিয়া ফিডার স্কুলস এবং খেলো ইন্ডিয়া উৎকর্ষ বিদ্যালয় কর্মসূচি চালু করতে চাইছে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় প্যারা অ্যাথলেট থেকে শুরু করে মহিলা ক্রীড়াবিদ সহ দেশীয় খেলার প্রসারের উপর জোর দেওয়া হবে। এর পাশাপাশি দেশের ক্রীড়া ক্ষেত্রেকে শিখরে নিয়ে যেতে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সরকারের।

Leave a Comment