=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৪৯ কোটি ডলার বৃদ্ধি, রেকর্ড স্পর্শ করল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

সৌভিক মুখার্জী, কলকাতা: গত কয়েক সপ্তাহের টানা পতনের ধারা কাটিয়ে অবশেষে ভারতের অর্থনীতিতে ফিরেছে স্বস্তির হাওয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Forex Reserve) ২.৪৯ বিলিয়ন মার্কিন ডলার বা ২৪৯ কোটি ডলার বৃদ্ধি পেয়ে ৭১৯.৫৪৭ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই তথ্য।

ফের বাড়ল দেশের ফরেক্স রিজার্ভ

উল্লেখ্য, এর ঠিক আগের সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে লেগেছিল বড়সড় ধাক্কা। সেই সপ্তাহে দেশের ফরেক্স রিজার্ভ ২.৬৯১ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছিল ৭১৭.০৫৬ বিলিয়ন ডলারে। তবে সর্বশেষ সপ্তাহের এই ইতিবাচক বৃদ্ধি যে বাজারকে ফের চাঙ্গা করেছে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে। প্রবাসী ভারতীয়দের আমানতের উপর কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিশেষ ছাড়ের সুবিধার মাধ্যমে দেশের ব্যাংকগুলি রেকর্ড ১৩৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।

এদিকে বিপুল পরিমাণ এই বৈদেশিক মুদ্রার প্রবাহের জেরে গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রেকর্ড ৭৮৫.৭০৬ বিলিয়ন ডলারে পৌঁছয়। কিন্তু এরপর থেকে তা ক্রমশ কমতে থাকে। আরবিআই-র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২৩২ মিলিয়ন ডলার বেড়ে ৫৯১.৩৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে আছে। আর ডলারের নিরিখে প্রকাশিত এই সম্পদে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অমার্কিন মুদ্রার মূল্যবৃদ্ধির প্রভাবও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি দেশের স্বর্ণ ভাণ্ডারের মূল্য এক লাফে ২২০.৫ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৭৯৬ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: আবাস যোজনার সাথে বাগান বানাতেও মিলবে ২৭ হাজার, ঘোষণা রাজ্য সরকারের

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রইং রাইটসের পরিমাণ ৫.২ কোটি ডলার বৃদ্ধি পেয়ে ১৮.৬১০ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। তাছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ভারতের রিজার্ভের অবস্থান বর্তমানে ১০ লক্ষ ডলার বেড়ে ৪.৭৯১ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার চলতি সপ্তাহে একেবারে রকেটের গতিতে ছুটেছে বলা চলে।

Leave a Comment