২৬০০ কোটি খরচ করবে ভারত, সিন্ধুর জল নিয়ে আরও বিপদে পড়বে পাকিস্তান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরীহ নাগরিকের মৃত্যুর পরই পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দেয় ভারত। এরপর থেকে বহুবার নরমে গরমে ভারতকে চুক্তি পুনর্বহাল করার কথা বলেছে ইসলামাবাদ। তবে ভারতের তরফে আগেই খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, রক্ত আর জল একসাথে বইতে পারে না। পাকিস্তানের সাথে এখন যদি কিছু নিয়ে আলোচনা হয় তবে সেটা হবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করা নিয়ে। সেই সব পর্বের পর এবার পাকিস্তানকে আরও টাইট দিতে বড় পরিকল্পনা করে ফেলল ভারত! ভারত সরকার এবার দেশের কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে সিন্ধুর জলের ব্যবহার বাড়াতে চাইছে। সেই সূত্রেই একাধিক প্রকল্প হাতে নিয়েছে নয়া দিল্লি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চেনাব-বিয়াস প্রকল্প।

আরও বিপদে পড়বে পাকিস্তান!

হিমাচল প্রদেশের লহাউল এবং স্পিতি উপত্যকায় প্রবাহিত চন্দ্র নদীকে বিয়াস নদী ব্যবস্থার সাথে যুক্ত করতে একটি বৃহৎ সুরঙ্গ তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পের কাজ শেষ হলে পরবর্তীতে ওই সুরঙ্গ দিয়ে রাজস্থান সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে সরবরাহ করা যাবে অতিরিক্ত জল। তাতে উপকৃত হবেন রাজ্যগুলির কৃষকরা।

রিপোর্ট অনুযায়ী, অন্তত 2600 কোটি টাকা খরচ করে চেনাব-বিয়াস প্রকল্পের আওতায় চন্দ্রভাগা নদীর জল 8.7 কিলোমিটার দীর্ঘ সুরঙ্গের মাধ্যমে বিয়াস নদী অববাহিকায় পাঠানো হবে। পরবর্তীতে সেই জল 113 কিলোমিটার দীর্ঘ খাল বা ক্যানেল ব্যবস্থার মাধ্যমে সেচ সহ অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।

সরকারি সূত্র মারফত খবর, এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর 19 লক্ষ একর ফুট অতিরিক্ত জল প্রবাহিত হবে। আর এই বিশেষ উদ্যোগে উপকৃত হবে দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্য। অন্যদিকে ভারত চেনাবের অতিরিক্ত পরিমাণ জল যা সাধারণত পাকিস্তানের ভাগে যেত সেই জল ব্যবহার করতে শুরু করলে বিরাট বিপদে পড়বে ইসলামাবাদ।

অবশ্যই পড়ুন: ৪৮ ঘন্টা সময়, অরূপ বিশ্বাসকে হাজির হতে বলে তৃতীয় নোটিস দিল পুলিশ

আসলে এই জল পাকিস্তানের কৃষিকাজের অন্যতম প্রধান রসদ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লক্ষ লক্ষ মানুষ এই জলের উপর নির্ভর করে কৃষিকাজ করে থাকেন। সে দেশে গম, আখ, তুলো এমনকি ধানের মতো ফসল চাষ নির্ভর করে ভারতের তরফে ছাড়া এই জলের উপর। এবার সেই জল পাকাপাকিভাবে ভারত যদি ব্যবহার করতে শুরু করে সেক্ষেত্রে একপ্রকার শুকিয়ে মরবে পাকিস্তান! যার প্রভাব সরাসরি গিয়ে পড়বে ইসলামের দেশের অর্থনীতিতে!

Leave a Comment