=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৪৫ মিনিটের সফর ৫ মিনিটে, মুড়িগঙ্গার উপর জোরকদমে চলছে গঙ্গাসাগর সেতু নির্মাণ

প্রীতি পোদ্দার, কলকাতা: সাধারণের সুবিধার্থে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর জোর কদমে চলছে সেতু (Gangasagar Bridge) নির্মাণের কাজ। জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে প্রায় ১৪টি থাম তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। গঙ্গাসাগরে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন। আর এই সাগরদ্বীপে যাতায়াতের অন্যতম বড় সমস্যা হল মুড়িগঙ্গা নদী (Muriganga River)। সে ক্ষেত্রেও ভাটার সময়ে দুর্ভোগে পড়েন দর্শনার্থীরা। বর্তমানে নৌকা করে পার হতে ৪৫ মিনিট সময় লাগে। এই ব্রিজ তৈরি হয়ে গেলে ৫-১০ মিনিটের মধ্যে সফর সম্পন্ন হবে। তাই চলতি বছর, জানুয়ারির শুরুতে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে দ্রুত সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই সেতু নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে।

পুরোদমে চলছে সেতু নির্মাণের কাজ

স্থানীয়দের নিত্য প্রয়োজনে কাকদ্বীপ কলকাতা, ডায়মন্ড হারবার যেতে হলে কচুবেড়িয়া থেকে ভেসেল এ মুড়িগঙ্গা নদী পার হয়ে লট ৮ ঘাট থেকে বাস ধরতে হয়। কিন্তু নদীতে চর পড়ে যাওয়ায় অমাবস্যা-পূর্ণিমার ভাটার সময়ে ঘণ্টার পর ঘণ্টা ভেসেল বন্ধ থাকে। তাই দীর্ঘদিনের সমস্যায় মেটার আশায় দিন গুনছিল এলাকাবাসীরা। অবশেষে সেই সমস্যা মিটতে চলেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে গঙ্গাসাগর যাতায়াত ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের লক্ষ্যে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ পুরোদমে করছে নির্মাণকারী সংস্থা।

অস্থায়ী গুদামঘর তৈরি করা হয়েছে

জানা গিয়েছে, দিন রাত জেগে নির্মাণকারী সংস্থার কর্মীরা কাজ করছেন। প্রথমে লোহার গোল খাঁচা পোঁতা হয়েছে। এবার প্রতি থামের ভিতরে লোহার রড দিয়ে স্টোনচিপ, বালি ও সিমেন্ট মিশিয়ে ঢালাই মশলা ফেলার কাজ শুরু হবে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, সেতু নির্মাণের ক্ষেত্রে বড় বড় ক্রেন ও অত্যাধুনিক মেশিনকে কাজে লাগানো হয়েছে। আর এই সকল যন্ত্রপাতি ও জিনিসপত্র রাখার জন্য কাকদ্বীপের প্রায় চারটি জায়গায় অস্থায়ী গুদামঘর তৈরি করা হয়েছে। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সেতু নির্মাণের বিভিন্ন জিনিসপত্র বহন করার জন্য নদীর তীর পর্যন্ত অস্থায়ী একটি রাস্তা তৈরি করা হয়েছে। আপাতত ডাম্পার ও ছোট গাড়িগুলি যাতায়াত করছে।

আরও পড়ুন: জুলাই থেকে আয়ুষ্মান ভারত কার্ড, কীভাবে আবেদন? জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা জানিয়েছেন, মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যেই জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। তবে চিন্তার কিছু নেই খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে জমি জটের সমস্যার সমাধান করা হবে। আশা করা যাচ্ছে আগামী চার বছরের মধ্যে এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এদিকে সেতু নির্মাণ সম্পন্ন হলে গঙ্গাসাগর মেলায় যাতায়াত আরও সহজ যেমন হবে, পাশাপাশি পর্যটন শিল্পেও গতি আসবে।

Leave a Comment