=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫ বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরিতে নয়া নিয়ম আনছে UIDAI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যাচ্ছে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া (Child Aadhaar Card)। এতদিন যেখানে শুধুমাত্র শিশুর ছবি এবং প্রমাণ হিসেবে বাবা মায়ের নথিপত্র দেখিয়ে বাচ্চাদের আধার কার্ড তৈরি করা যাচ্ছিল, এবার থেকে আর সেটা হবে না। একটি সরকারি সূত্র অনুযায়ী, এবার থেকে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরি করার সময় লাগবে ওই শিশুর বাবা-মায়ের বৈধ নথি এবং বায়োমেট্রিক প্রমাণিকরণ। ওই সূত্রটি বলছে, আধার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে শিশুদের আধার কার্ড তৈরির আগে বাবা-মায়ের বায়োমেট্রিক প্রমাণিকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। এক কথায়, পিতা-মাতা আদৌ ভারতের নাগরিক কিনা সবটা যাচাই করেই তৈরি হবে একটি শিশুর আধার কার্ড।

5 বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরি হবে বাবা মায়ের অনুমতির উপর ভিত্তি করে?

UIDAI বলছে, এখন থেকে 5 বছরের কম বয়সী শিশুর আধার কার্ড তৈরি করার জন্য তাঁর বাবা-মায়ের বৈধ আধার কার্ড থাকা জরুরী। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, বৈধ আধার কার্ড সহ প্রয়োজনীয় নথির পাশাপাশি সন্তানের আধার কার্ড তৈরি করতে হলে বাবা অথবা মা অর্থাৎ একজনের বায়োমেট্রিক প্রমাণিকরণ প্রয়োজন হবে। একই সাথে বয়সের প্রমাণের জন্য শিশুটির জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তবেই তৈরি হবে 5 বছরের কমবয়সি শিশুর আধার কার্ড।

কেন শিশুদের আধার কার্ড তৈরি করা উচিত?

অনেক সময় 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরি করার প্রয়োজন পড়ে। কেননা বর্তমান সময়ে স্কুলে ভর্তি করা থেকে শুরু করা থেকে শুরু করে বাচ্চার পাসপোর্ট বানানোর ক্ষেত্রে আধার কার্ড সন্তানের পরিচয় এবং ঠিকানার প্রমাণ হয়ে দাঁড়ায়। মূলত সে কারণেই যত দ্রুত সম্ভব আধার কার্ড তৈরি করে নেওয়া উচিত। তাছাড়াও বাচ্চার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় প্রয়োজন হয় আধার কার্ডের। বিশেষ করে সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পগুলিতে আধার কার্ড দেখানো জরুরী।

অবশ্যই পড়ুন: সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ, অতিরিক্ত করালে দিতে হবে আলাদা মজুরি! কার্যকর হল চার শ্রম কোড

কীভাবে বাচ্চার আধার কার্ড তৈরি করবেন?

5 বছরের কম বয়সী বাচ্চার আধার কার্ড তৈরি করতে হলে আগে তাঁর বাবা মাকে নিজেদের বৈধ প্রমাণপত্র সহ আধার কার্ড দেখাতে হবে। তাঁরা বাচ্চাটির আইনত পিতা মাতা কিনা সেটা যাচাইয়ের জন্য প্রয়োজন হবে সন্তানের জন্ম শংসাপত্র। সবকিছু ঠিক থাকলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নিজেদের ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড এবং প্রয়োজনীয় নথি দেখিয়ে বাবা-মায়ের মধ্যে যেকোনও একজন বায়োমেট্রিক অর্থাৎ আঙুল এবং চোখের স্ক্যান করিয়ে পেয়ে যেতে পারেন আপনার শিশুর আধার কার্ড।

Leave a Comment