=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৬০ কিমিতে ঝড়, দুর্যোগ দক্ষিণবঙ্গের ৫ জেলায়, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: ঝলসে যাওয়া গরমের সম্মুখীন হচ্ছেন বাংলার মানুষ। সকলেই দীর্ঘ অপেক্ষা করছেন প্রাক বর্ষার ঝড় বৃষ্টির জন্য। কবে সকলের কপাল খুলবে? এই প্রশ্ন সকলের। যদিও আজ বুধবার থেকে বাংলায় আবহাওয়া (Weather Today) বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর মৌসম ভবন। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে তুমুল দুর্যোগের আশঙ্কা। চলুন জেনে নেওয়া যাক বিশদে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ বুধবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সেই সঙ্গে মিনি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। যদিও গরম ও ঘর্মাক্ত আবহাওয়া থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ সকাল থেকেই কলকাতাতেও গরম রয়েছে। তবে বেলার দিকে ঝড় বৃষ্টির সম্মুখীন হতে পারে শহর বলে খবর।

দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও অভ্যন্তরীণ ওড়িশা হয়ে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখাটি বজায় রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ১ থেকে ২ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং আন্দামান সাগরের অবশিষ্ট অংশে আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাকি জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বাকি জেলাগুলিতেও চলবে কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির দাপট।

আরও পড়ুন: ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন রুখতে বড় পদক্ষেপ RBI-র

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। প্রবল কালবৈশাখী এবং বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

Leave a Comment