=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৬৫-র বৃদ্ধাকে ধর্ষণ, রিজার্ভেশন হটাও আন্দোলন…! আজকের সেরা ১০ খবর (২৭ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ জুলাই, সোমবার। ৬৫-র বৃদ্ধাকে ধর্ষণ, রিজার্ভেশন হটাও আন্দোলন, অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়ায় চালু হল ২৪ নম্বর প্ল্যাটফর্ম

অবশেষে খুলল হাওড়া স্টেশনের ২৪ নম্বর প্ল্যাটফর্ম। যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য এই প্ল্যাটফর্মটিকে খোলা হয়েছে। জানা গিয়েছে, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৬৩৫ মিটার। এমনকি এখানে ২৬ বগির ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে। আর পুরো ট্রেন সেট হয়ে যাবে এই একটি প্ল্যাটফর্মে। যাত্রীরা আরামসে এই প্ল্যাটফর্ম দিয়ে ওঠানামা করতে পারবে। সবথেকে বড় ব্যাপার, আর পাঁচটা প্ল্যাটফর্মের মতো ২৪ নম্বর প্ল্যাটফর্মেও পর্যাপ্ত আলো থেকে শুরু করে ফ্যান, জলের ট্যাপ, টয়লেট সহ বিভিন্ন সুবিধা দেওয়া রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর

এবার কয়লা, গরু, পাথর, বালির পাশাপাশি গাছ পাচারে নাম জড়িয়ে পড়ল কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, নদীয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমির মাটি কেটে বিক্রি করে সেখানে হাজার হাজার বহু মূল্যবান মেহগনি এবং সেগুন গাছ পাচারের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাহজাহান শেখ সহ মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, গত জুন মাসের ২৫ তারিখ কৃষ্ণনগর জেলা আদালতে গাছ পাচারের ঘটনায় মামলা দায়ের করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কোভিডে ৬৬০ কোটির দুর্নীতি তৃণমূল সরকারের

আজ তৃণমূল কংগ্রেসের ক্যাগের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেখানেই একের পর এক দুর্নীতির পরিসংখ্যান সামনে আসে। তবে এবার কোভিড অর্থাৎ করোনা মহামারীর সময়ও দুর্নীতির অভিযোগ আসলো তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, করোনা মহামারীর সময় পিএম কেয়ার্স তহবিলে কেনা অক্সিজেন প্ল্যান্ট এবং ভেন্টিলেটরের একাংশ ব্যবহারই করা হয়নি। এমনকি সবথেকে বড় ব্যাপার, কেন্দ্র সরকার যে বরাদ্দ করেছিল তার ৬৫ শতাংশ পর্যন্ত খরচে করা হয়নি। অর্থাৎ রাজ্যের হাতে এখনও পর্যন্ত ৬৬০ কোটি টাকা থেকে গিয়েছে। কিন্তু সেই টাকার কোনও হিসাব নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) আদিনা মসজিদে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা

গতকালই ঘোষণা করা হয়েছিল মালদার আদিনা মসজিদ আদতে আদিনাথ শিব মন্দির, এবং এখানেই মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই কারণেই আজ তারকেশ্বর থেকে ৪ ফুট উচ্চতার শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে। এমনকি হরিনাম সংকীর্তন এবং শিবের গানের মাধ্যমেই মসজিদ সংলগ্ন এলাকায় পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি সেখানে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সূত্রের খবর, এই লিঙ্গটি বেদির উপরে বসানোর পর উচ্চতা হবে ৮ ফুট। এমনকি হিন্দু ধর্ম সুরক্ষা সমিতি হুগলির এক শিল্পীকে অর্ডার দিয়েই মূর্তিটি তৈরি করিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ডিম থেরাপির মুখে পড়লেন কাজল শেখ

এবার ডিম থেরাপির মুখে পড়েছেন তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এর পাশাপাশি নানুরের তৃণমূল বিধায়ক বিধানসন্দ্র মাঝিও ডিম হামলার শিকার হয়েছেন। পাশাপাশি চোর স্লোগান তোলা হয়েছে তাঁর সামনে। তবে পরিকল্পিতভাবে ডিম ছোঁড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কাজল শেখ বলেছেন, আমি এখানকার জনপ্রতিনিধি। বরাবর নানুর দিবসে এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছি। আজও তাঁর অন্যথা হয়নি। কিন্তু আমি পৌঁছনোর পর আমার গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) জয়নগরে ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

এবার বারুইপুরের পর জয়নগরের বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়ায় এক ৬৫ বছরের বৃদ্ধা নির্যাতনের শিকার হলেন। জানা গিয়েছে, নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, রবিবার ৬৫ বছরের ওই বৃদ্ধা একটি কলাবাগানে একাই কাজ করছিলেন। সেই সুযোগ নিয়েই তাঁকে একা পেয়ে এলাকার এক যুবক আচমকা তাঁর উপর চড়াও হয়। এমনকি মুখ এবং গলা চেপে ধরে ধর্ষণ করে বলেই অভিযোগ। তবে যৌন নির্যাতনের মতো ভয়ংকর অত্যাচারের জেরে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন এই গোটা ঘটনার তদন্তের জন্য বকুলতলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) আত্মঘাতী মহারাষ্ট্রের NEET পরীক্ষার্থী

নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে এমনিতেই গোটা দেশ উত্তপ্ত। তবে সেই কাণ্ডে প্রাণ গেল আরও এক ডাক্তারি পড়ুয়ার। জানা গিয়েছে, প্রথমবার ভালো পরীক্ষা হলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে তা বাতিল হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়বার পরীক্ষায় বসে মাত্র ১০ নম্বরের জন্য ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ হয়নি মহারাষ্ট্রের এক পরীক্ষার্থীর। সেই কারণেই নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এমনকি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন তাঁর পরিবারের জন্য। যেখানে তিনি তাঁর পরিবারের কাউকে দায়ী করেননি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) FIR কাণ্ডে পাল্টা হুঁশিয়ারি শ্রীলেখা মিত্রর

বাম ছাত্র সমর্থকদের আন্দোলনে যোগদান করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর ছবি তুলে ধরেছিলেন। তবে সেই ছবি প্রকাশ্যে আসতেই গতকাল শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপির নেত্রী কেয়া ঘোষ। তবে তার পরপর অন্তত ৫০টি এফআইআর করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার এ নিয়ে মুখ খুললেন শ্রীলেখা। তিনি জানিয়েছেন, “আমাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আমার হাতে পোস্টার ধরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি খুলেও দেখিনি। এগুলি পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে গ্রেফতার করলে করুক। আমি একাই লড়ে যাব। যে দলটা করি তার কর্মী সমর্থকরা আমার পাশে রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) দেশে এবার ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-র ডাক

নিট বিতর্ক নিয়ে এমনিতেই উত্তপ্ত গোটা দেশ। তবে দেশজুড়ে চলা জেন-জির আন্দোলন ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে। পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে সরকারি চাকরির ক্ষেত্রে এতদিন যে রিজার্ভেশন বা সংরক্ষণ চালু রয়েছে তার কারণে জেনারেল ও ওবিসি শ্রেণীর প্রার্থীরা বঞ্চিত হচ্ছিলেন। এবার সেই রিজার্ভেশন সংস্কারের দাবিতেই খোলা হল রিজার্ভেশন হাটাও আন্দোলন। জানা গিয়েছে, এবার তারাও ককরোচদের মতো একইভাবে আন্দোলনে নামতে পারে। এর পাশাপাশি দেশের ই-২০ পেট্রোলের বিরুদ্ধেও করা হয়েছে ই-২০ জনতা পার্টি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) দুর্গাপুরে NIA-র অভিযান

এবার মানব পাচারের ঘটনায় তদন্তে নামল এনআইএ। সাতসকালে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যক্তির বাড়িতে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা। এমনকি ৬ জনের দলে একজন মহিলা আধিকারিক ছিল। জানা গিয়েছে, আন্তর্জাতিক মানব পাচার চক্র মামলায় বেশ কিছুদিন ধরেই তদন্ত করছে তারা। সেই সূত্র ধরেই সোমবার দুর্গাপুরে হানা দেয় তারা। সেখানে গোলাম রাজা নামে যে ব্যক্তির বাড়িতে অভিযান চলছে তিনি বিহারের মোজাফফরপুর থেকে এসেছিলেন বছর তিনেক আগে। তাঁকেই জেরা করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment