=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৬ মাস পর অবশেষে বেলঘরিয়া ব্রিজে যান চলাচল শুরু, আপাতত স্বস্তি জনতার

সহেলি মিত্র, কলকাতাঃ বেলঘরিয়াবাসীর জন্য দারুণ সুখবর। অবশেষে চালু হয়ে গেল বেলঘরিয়া ব্রিজের (Belgharia Bridge) কিছুটা অংশ। গতকাল শনিবার থেকে চালু হয়েছে ব্রিজের কিছুটা অংশ। প্রশাসনের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বহু মানুষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

চালু হয়ে গেল বেলঘরিয়া ব্রিজ!

একাধিক রিপোর্ট অনুযায়ী, বেলঘরিয়া ব্রিজ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আপাতত বাইক, স্কুটি, টোটো, সাইকেলসহ মূলত ছোট যানবাহন চলাচল করতে পারবে। অনেকদিন পর বেলঘরিয়া ব্রিজ খোলা পেয়ে আনন্দিত বেশিরভাগ মানুষ। আর এরইসঙ্গে দীর্ঘ ৬ মাসের অপেক্ষার অবসান ঘটেছে। এই ব্রিজের ফলে হাজারো মানুষের সুবিধা হবে। এবার থেকে যাতায়াত হবে আরও সহজ, সময় বাঁচবে, আর পথচলা হবে আরও স্বাচ্ছন্দ্যের।

আরও পড়ুনঃ অফিস যাত্রীদের জন্য কলকাতায় ৩টি নতুন এসি বাসের ঘোষণা সরকারের, জানুন রুট

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ জানিয়েছে, আপাতত মালবাহী লরি ও ভারী পণ্যবাহী যানবাহনের উপরে নিষেধাজ্ঞা বহাল থাকছে। ট্রায়াল চলাকালীন ব্রিজের উপরে যানবাহনের চাপ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। তারপরেই বাকি বিষয় নিয়ে ভাবা সম্ভব হবে।

কাজ এখনও বাকি

যদিও জানিয়ে রাখি, পুরো ব্রিজ খুলতে অনেক সময় লাগবে। এর কারণ ব্রিজের মাঝের অংশে এখনও মেরামতির কাজ চলছে। অনেকেই বলছেন, বেলঘরিয়া ব্রিজের ওপর দিয়ে আবার যাতায়াত করবেন, তাদের মনে একটা অদ্ভুত ভাললাগার অনুভূতি কাজ করবে। প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্যায়ে আগামী ১০ দিন ট্রায়াল–রান চলবে। এরপরে যদি লোড টেস্ট সফল হয় তাহলেই সব যান চলাচল করার অনুমতি দেওয়া হবে, সঙ্গে ব্রিজের পুরো অংশের কাজ শেষ হলে পুরোটা খুলে দেওয়া হবে।

Leave a Comment