৭৯ নাকি ৮০, ২০২৬-এ কত তম স্বাধীনতা দিবস? দেখে নিন হিসাব

সৌভিক মুখার্জী, কলকাতা: আর কয়েকটা দিন গেলেই ২০২৬ সালের স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসন থেকে ভারতের মুক্তি পাওয়ার এই ঐতিহাসিক দিনটি গোটা দেশে সম্মানের সঙ্গেই পালিত হয়। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ কে সম্মান জানাতে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের জয়যাত্রাকে উদযাপন করতেই প্রতিবছর এই দিনটিকে পালন করা হয়। তবে আপনি কি জানেন এ বছর ২০২৬ সালে কত তম স্বাধীনতা দিবস পালিত হবে?

২০২৬-এ কত তম স্বাধীনতা দিবস?

আসলে এখন অনেকের মনেই প্রশ্ন, ২০২৬ সালের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস কি ৭৯ তম নাকি ৮০ তম স্বাধীনতা দিবস? আসলেই বিভ্রান্তি দেখা যায় সাধারণ মানুষ গননার জন্য বিশেষ করে দুটি পদ্ধতি ব্যবহার করে। যদি স্বাধীনতার পর থেকে অতিবাহিত বছরের সংখ্যা গণনা করা হয়, তাহলে সেক্ষেত্রে ২০২৬ – ১৯৪৭ = ৭৯ বছর। অর্থাৎ ২০২৬ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতার মোট ৭৯ বছর পূরণ করবে। কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের সংখ্যা গণনা করার সময় ১৯৪৭ সালের ১৫ আগস্ট প্রথম উদযাপনটিকেও অন্তর্ভুক্তি করতে হবে। সেক্ষেত্রে এভাবে হিসাব করতে হবে—

  • ১৯৪৭ সালে প্রথম স্বাধীনতা দিবস
  • ১৯৪৮ সালে দ্বিতীয় স্বাধীনতা দিবস
  • ১৯৪৯ সালে তৃতীয় স্বাধীনতা দিবস
  • ……..
  • ২০২৪ সালে ৭৮ তম স্বাধীনতা দিবস
  • ২০২৫ সালে ৭৯ তম স্বাধীনতা দিবস
  • ২০২৬ সালে ৮০ তম স্বাধীনতা দিবস

আসলে কোনও উৎসব উদযাপন গণনা করার সময়ই তার সঙ্গে অতিরিক্ত ১ যোগ করতে হয়। সেই সূত্রে ২০২৬ সালে স্বাধীনতা দিবস গণনার হিসাব দাঁড়াবে এরকম, ২০২৬ – ১৯৪৭ +১ = ৮০। এক্ষেত্রে এই ১ যোগ করার মানে ১৯৪৭ সালের প্রথম স্বাধীনতা দিবস অন্তর্ভুক্তি বা উদযাপনের দিন। সুতরাং, ২০২৬ সালের ১৫ আগস্ট বা স্বাধীনতা দিবস ৭৯ তম নয়, বরং ৮০ তম স্বাধীনতা দিবস হিসাবেই পালিত হবে।

Leave a Comment