=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৮ বল করেই চোট তারকার, ১৮ কোটি টাকা জলে ঢালল KKR?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, শক্তিশালী গুজরাত টাইটান্স বাহিনীর সামনে ভাগ্য ফিরেছিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। গতকালের ম্যাচে, ব্যাট হাতে একেবারে তান্ডব চালিয়েছিলেন তিন নাইট তারকা। সেই সূত্রেই বড় স্কোর করে প্রতিপক্ষকে আটকে দেয় শাহরুখ খানের দল। শেষ মুহূর্তে জয় এলেও কলকাতার 18 কোটির পেসারের চোটের খবরে মন ভেঙেছে নাইট ভক্তদের। আসলে গতকাল মাত্র 8 বল করেই চোট পান মাথিশা পাথিরানা। যার জেরে তড়িঘড়ি প্লেয়ারকে মাঠ থেকে বের করে নিয়ে যেতে হয়। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এই শ্রীলঙ্কান প্লেয়ারের পেছনে 18 কোটি ঢেলে ভুল করল KKR?

18 কোটি টাকা জলে গেল KKR-র?

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে মিনি নিলাম থেকে কার্যত লড়াই করে 18 কোটিতে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দলে নেওয়াই সার! টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও তাঁকে অনাপত্তিপত্র দিতে বেশ বিলম্ব করেছিল। যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে শেষ প্রান্তে এসে নাইট শিবিরে যোগ দেন এই প্লেয়ার।

তবে শিবিরে যোগ দিলেও কলকাতার হয়ে মাঠে নামেন শনিবারের ম্যাচে। অর্থাৎ আগের 11টা ম্যাচ এই প্লেয়ারকে ছাড়াই খেলতে হয়েছিল কলকাতাকে। শেষবারের মতো গতকাল মাঠে নামলেও 8 বল করেই চোট পেয়ে মাঠ ছাড়েন পাথিরানা। খেলোয়াড়ের চোট কতটা গুরুতর তা জানা না গেলেও, 18 কোটির দামি প্লেয়ারের এমন হাল দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ছে নাইট ম্যানেজমেন্টের! আসলে এত খরচ করার পর মাত্র 8 বলে ছুঁড়ে কেউ যদি আহত হয়ে যান, তাতে তো গায়ে লাগবেই! কেউ কেউ বলছেন, 18 কোটি টাকা পুরো জলে ঢালল KKR।

অবশ্যই পড়ুন: বাংলার রাস্তায় নতুন বিপ্লব! NHAI ও NHIDCL-র হাতে ৭ জাতীয় সড়ক তুলে দিচ্ছে নবান্ন

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী এবং তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের জোরে 247 রান তোলে কলকাতা। তাও আবার 8 উইকেট হাতে রেখে। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেন শুভমন গিল ও সাই সুদর্শন। তবে শেষ পর্যন্ত 29 রানের ব্যবধান রেখে কলকাতার সামনে পরাজয় মেনে নিতে হয়েছিল গুজরাত বাহিনীকে।

Leave a Comment