7000mAh ব্যাটারির সাথে দুর্দান্ত প্রসেসর, ২০ তারিখ লঞ্চ হচ্ছে Moto G Max

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহখানেক আগেই মটোরোলা Edge 70 Max মডেল বাজারে নিয়ে আসে। তবে এবার 2026 সালের লাইনআপে আরও একটি Max ফোন তালিকায় রয়েছে, যার নাম Moto G Max। এই ডিভাইসটি দেখে মনে হচ্ছে, এটি এমন একটি নতুন লাইনআপের সূচনা করতে চলেছে, যেখানে আগের মডেলগুলির তুলনায় আরও বেশি আপগ্রেড থাকতে পারে। এমনকি দেওয়া হতে পারে জবরদস্ত ফিচার।

কবে লঞ্চ হচ্ছে Moto G Max?

একাধিক বিশ্বস্ত টেক ওয়েবসাইট ঘেঁটে জানা গেল, এই মডেলটি এবার 6GB RAM এবং 128GB স্টোরেজের ভেরিয়েন্টে লঞ্চ হবে। তবে এর দাম রাখা হচ্ছে মাত্র 27,999 টাকা। পাশাপাশি এই মডেল তিনটি রংয়ের বিকল্পে পাওয়া যাবে। যেগুলির সবকটিতেই আধুনিক ফিনিশ রয়েছে। প্রথম সেলের কথা বলতে গেলে, এই মডেলটি আগামী 20 আগস্ট দুপুর 12টা থেকে কেনা যাবে। এমনকি অফারের অংশ হিসেবে ক্রেতারা যদি আইসিআইসিআই অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট 1000 টাকা ছাড় পাওয়া যাবে। এবং ফোনটি মিলবে মাত্র 26,999 টাকায়।

স্পেসিফিকেশন বলতে, এই মডেলটিতে থাকবে 6.72 ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে, যার সাথে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। অন্যদিকে ডিজাইনের দিক থেকে এই মডেল Moto G37 Power এর মতোই হবে বলে জানা গিয়েছে। কিন্তু এর ক্যামেরা লেন্সগুলি আরও বেশি বাইরের দিকে বেরিয়ে থাকবে। এছাড়া এই মডেলটিতে IP64 রেটিং পাওয়া যাবে। প্রসেসর বলতে গেলে, এই মডেলটিতে কোয়ালকামের স্ন্যাপড্রাগন 6AS Gen 4 চিপসেট দেওয়া হবে, যা গেমিং থেকে শুরু করে অন্যান্য ভারী কাজ করতে সেরা পারফরমেন্স দেবে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার সাথে মিলবে আরও দুটি প্রকল্পের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে এই মডেলে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স, এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এতে পাওয়া যাবে একটি লাইট সেন্সর। সফটওয়্যার বলতে গেলে, এই মডেলটি Android 16 এর উপর বেস করেই চলবে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলটিতে 7000mAh এর একটি বিরাট বড় ব্যাটারি দেওয়া হবে, যেটি একবার চার্জ দিলে অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। এছাড়াও এই মডেলে পাওয়া যাবে 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। এখন শুধু এই মডেল লঞ্চ হওয়ার পালা।

Leave a Comment