=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বদলে যাচ্ছে ব্যাঙ্কিং নিয়ম! বেতন, পেনশন, EMI-সবেতেই পড়বে প্রভাব! জানুন খুঁটিনাটি

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্কিং পরিষেবার (Banking Service) সঙ্গে নিয়মিত যুক্ত? প্রতিমাসে কি আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ইএমআই কাটে? তাহলে আপনার জন্য রইল দারুন সুখবর। কারণ NPCI সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে যে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই চালু হচ্ছে NACH 3.0, যা ব্যাঙ্কিং অভিজ্ঞতাকেই বদলে দেবে।

কী এই NACH 3.0?

বলে রাখি, NACH-র পুরো নাম ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটি একটি স্বয়ংক্রিয় ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক ট্রানজেকশন সিস্টেম। এর মাধ্যমে বেতন, পেনশন, ইএমআই, ভর্তুকি, এসআইপি এবং কিছু OTT অ্যাপের সাবস্ক্রিপশন মেটানো যায়। এক কথায় দৈনন্দিন আর্থিক লেনদেনের মূল হাতিয়ার NACH।

তবে NPCI জানিয়েছে, NACH 3.0-তে এবার আধুনিক প্রযুক্তি আনা হচ্ছে। পাশাপাশি থাকবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকরী ফিচার্স। তাই নতুন আপডেটের ফলে ব্যাঙ্কিং পরিষেবা হবে আরও দ্রুত, নিরাপদ। এতে ব্যবহারকারীরাও প্রচুর সুবিধা পাবে।

কী কী পরিবর্তন আসছে?

যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এবার আধুনিক ও নিরাপদ ভিজ্যুয়াল ডিজাইন আনা হচ্ছে। পাশাপাশি সহজ নেভিগেশন সিস্টেম থাকছে। এমনকি একসঙ্গে আরও বেশি ফাইল প্রসেসিং করা যাবে। ফলে বড় ব্যাঙ্ক ট্রানজেকশন হবে সম্পূর্ণ ঝঞ্ঝাট মুক্ত।

কোন ফাইল পাঠানো হয়েছে বা কোন ফাইল এসেছে, সব কিছুই এবার লাইভ ট্র্যাকিং করা যাবে। পাশাপাশি ইউজার নিজের অ্যাকাউন্টও ম্যানেজ করতে পারবে। সবথেকে বড় কথা, পাসওয়ার্ড রিসেট, লগইন, ইত্যাদি ব্যাঙ্কে না গিয়েও করা যাবে। এমনকি ব্যাঙ্কগুলি যেকোনো সময় তাদের NPCI অ্যাকাউন্ট আপডেট করে নিতে পারবে।

আরও পড়ুনঃ দ্বিতীয় টেস্টের আগেই বিপদ ভারতের, ৪ বছর পর ইংল্যান্ড দলে ফিরছেন ঘায়েল বাঘ!

আসছে কিছু সিকিউরিটি ফিচার্স

NPCI এবার নতুন ব্যবস্থায় কিছু সিকিউরিটি ফিসার্চও যুক্ত করছে। প্রথমত, লগইনের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হচ্ছে। দ্বিতীয়ত, যার যেটুকু প্রয়োজন, সেটুকুই দেখতে পাবে। এতে ডেটা মিস-ইউজ ঠেকানো যাবে। তৃতীয়ত, প্লেইন টেক্সটে আর কোনোরকম ফাইল ডাউনলোড হবে না। সব ডেটা এনক্রিপ্টেড থাকবে। এমনকি প্রত্যেক ট্রানজেকশনের বিস্তারিত তথ্য রেকর্ড থাকবে। ফলে স্বচ্ছতা বাড়বে।

Leave a Comment