=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার জেলারেল কোচের যাত্রীরাও কম দামে পাবেন AC ক্লাসের খাবার, উদ্যোগ রেলের

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। সেই কারণে দূরে ভ্রমণের ক্ষেত্রে নিম্ন এবং মধ্যবিত্তদের কাছে আজও ট্রেনই সম্বল। বেশিরভাগই স্লিপার ক্লাস বা থার্ড এসিতে যাতায়াত করেন। প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে যাতায়াতের সংখ্যা তুলনায় কম। তবে এবার যাত্রীরা উপভোগ করতে পারবেন এসি কোচের খাবার জলের সুবিধা। যাত্রীদের জন্য এমনই উপহার এনে দিল IRCTC।

IRCTC-র চমকপ্রদ উদ্যোগ

ট্রেনে ভ্রমণের করার সময় যাত্রীদের মধ্যে হামেশাই অভিযোগ করেন যে অনেক সময়ই ট্রেনে খাবারের দাম বেশি নিচ্ছে রেল কর্তৃপক্ষ, শুধু তাই নয় খাবারের গুণমান নিয়েও ওঠে একাধিক অভিযোগ। তাই যাত্রী সাচ্ছন্দ্যের দিকে নজর দিতে একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে IRCTC।

ইতিমধ্যেই যাত্রীদের ট্রেনযাত্রা আরও সুরক্ষিত, আরামপ্রদ করতে নানা প্রকল্পের সূচনা করছে IRCTC ৷ যার মধ্যে অন্যতম হল ‘অক্ষয় পত্র প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে এবার জেনারেল কোচের যাত্রীরা মাত্র ৮০ টাকায় পাবেন উচ্চ মানের খাবার।

IRCTC বিক্রেতারা সরবরাহ করবেন!

IRCTC সূত্রে জানা গিয়েছে, খাবারগুলি একটি বিশেষ প্যাকেজিং এর মাধ্যমে সাধারণ কোচের যাত্রীদের সরবরাহ করা হবে। যার মধ্যে ডাল, ভাত, সবজি, রুটি, আচার, ন্যাপকিন এবং খাওয়ার জন্য একটি চামচ থাকবে। আর এই ধরনের খাবারের প্যাকেজিং-এর গঠন অনেকটা প্রথম শ্রেণীর এসি কোচের মতন হবে।

বিশেষ বিষয় হল, এই খাবার সাধারণ শ্রেণীতে গিয়ে আইআরসিটিসি বিক্রেতারা সরবরাহ করবেন। এছাড়াও, স্টেশনগুলিতে জেনারেল কোচের সামনে টেবিল রেখে খাবার সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: চিন ভরসা আর নয়, বিরল খনিজের জন্য ৫,০০,০০,০০,০০,০০০ টাকার প্রকল্প ভারতের

কোন কোন স্টেশনে মিলবে এই সুবিধা?

তবে এই সুবিধা সমস্ত এক্সপ্রেস ট্রেনে মিলবে না। IRCTC সূত্রে জানা গিয়েছে এই সুবিধাটি আপাতত মোট ৬ টি ট্রেনে শুরু করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোমতী এক্সপ্রেস, শ্রীনগর গঙ্গানগর-নতুন দিল্লি ইন্টারসিটি এক্সপ্রেস, কাইফিয়াত এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেস, বারাউনি লোনি এবং দারভাঙ্গা নতুন দিল্লি ক্লোন এক্সপ্রেস।

তবে পরিকল্পনা করা হচ্ছে শীঘ্রই আরও ছয়টি ট্রেনে এই সুবিধাটি শুরু করা হবে। ইতিমধ্যেই নয়া দিল্লি স্টেশনে এই সুবিধা চালু হয়েছে। আশা করা যাচ্ছে বারাণসী, গোরক্ষপুর এবং লখনউ স্টেশনেও এই সুবিধা চলবে।

Leave a Comment