=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘোর বিপদ ইউনূসের! এবার নৌসেনাকে বিরাট দায়িত্ব দিলেন জামান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের অচলাবস্থা প্রকট হয়েছে শেখ হাসিনার পতনের পরই। একেবারে বুক ফুলিয়ে দেশের দায়িত্ব নিতে ঝাঁপিয়ে পড়েও একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে এখন বিদায়ের আশঙ্কায় ভুগছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাছাড়াও দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ বারংবার কুরে কুরে খেয়েছে ওপার বাংলার প্রধানকে।

এমতাবস্থায়, হঠাৎ পদ্মা পাড়ের নৌসেনার (Bangladesh Navy) মনোবল বাড়াতে বড় কথা দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ওয়াকার উজ জামান। রবিবার বাংলাদেশি নৌসেনার চট্টগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ওপার বাংলার সেনাপ্রধান জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নেপথ্যে দেশের নৌসেনার গুরুত্ব অপরিসীম।

সেই কাজটাই চালিয়ে যেতে হবে নৌসেনার তরুণদের। এদিন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নৌসেনাকে সর্বদা তৈরি থাকার পরামর্শ দিয়েছিলেন জামান। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনূসের বিরুদ্ধে নৌবাহিনীকে উসকে দিলেন বাংলাদেশের সেনা জেনারেল?

বাংলাদেশি নৌসেনার প্রশংসায় পঞ্চমুখ জামান

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার নৌসেনার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে নৌবাহিনীর প্রশংসায় সরব হন ওপার বাংলার সেনাপ্রধান। এদিন জামানের বক্তব্য ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার পেছনে নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাঁদের দায়িত্ব ভোলার মতো নয়। আগামীতেও যেন দেশের তরুণ নৌসেনারা সর্বদা নিজের জন্মভূমির সার্বভৌমত্ব রক্ষা করতে তৈরি থাকেন।

এদিন মূলত দেশের নৌ বাহিনীর বীর জওয়ানদের প্রশংসা করার পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার কথার একেবারে জোর কন্ঠে বলেছিলেন জামান। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দেশের নৌ সেনাকে ইউনূসের বিরুদ্ধে খেপিয়ে তুললেন ওপারে বাংলার সেনাপ্রধান?

কেননা, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সাথে মানবিক করিডোর ও চিন, পাকিস্তানের মতো রাষ্ট্রগুলির সাথে অতিরিক্ত সখ্যতার কারণে দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হতে পারে বলেই অভিযোগ করেছিলেন অনেকেই। এমন আবহে সেনা জেনারেলের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নৌবাহিনীর সেনাদের উদ্দেশ্যে দেওয়া বড় বার্তা এবার জল্পনা বাড়াল।

অবশ্যই পড়ুন: অবসরপ্রাপ্তরা ফের চাকরির সুযোগ পাবেন, কর্মীদের জন্য বিরাট সিদ্ধান্ত রেলের

ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে উসকে দিলেন জামান?

গতকাল চট্টগ্রামের অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব নিয়ে নৌ ওবাহিনীর প্রশংসা করে জামানের তরফে যে বক্তব্য এসেছিল তা ঘিরেই তৈরি হয়েছে নানান জল্পনা। অনেকেই বলছেন, এমন বক্তব্যের মধ্যে দিয়ে ইউনূসের বিরুদ্ধে নৌবাহিনীকে কি খেপিয়ে তুললেন জামান?

যদিও বেশ কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়, সেনাপ্রধানের সাথে তাদের সম্পর্ক অটুট রয়েছে। তবে চট্টগ্রামের অনুষ্ঠানে জমানের এমন বক্তব্যের পর সেই দাবি মানতে চাইছেন না অনেকেই। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি, বাংলাদেশ সেনাপ্রধানের বক্তব্যের সাথে সামরিক অভ্যুত্থানের কোনও যোগ নেই।

Leave a Comment