=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লন্ডনে বাংলাদেশ সেনা! ইউরোপ থেকে এই অস্ত্র কেনায় আগ্রহী ওপার বাংলা

সৌভিক মুখার্জী, কলকাতা: চিন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার আগ্রহ প্রকাশের পর এবার ইউরোপের দিকেও নজর পড়ল পদ্মাপাড়ের দেশের (Bangladesh)! হ্যাঁ, এয়ার ডিফেন্স ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করতে এবার লন্ডনের আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এমনটাই খবর পাওয়া গেল ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে।

কারা কোন লক্ষ্য নিয়ে লন্ডন যাচ্ছেন?

সেনাদের সূত্রে খবর পাওয়া গিয়েছে, রংপুর এরিয়া কমান্ডার এবং 66 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সাত সদস্যের একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে লন্ডন নিয়ে গিয়েছেন। তারা 23 জুন থেকে 26 জুন পর্যন্ত লন্ডনে আয়োজিত 19 তম আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে অংশ নেওয়ার জন্য পাড়ি জমিয়েছে বলেই খবর পাওয়া গেল।

বলে রাখি, সম্প্রতি চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলুন বা ইরান-ইসরাইল যুদ্ধ, সবেতেই এয়ার ডিফেন্স সিস্টেম মূল হাতিয়ার হয়ে উঠেছে। আর বিশেষ করে ড্রোন, UAV-র মতো প্রযুক্তিকে বিনাশ করে দেওয়ার জন্য অত্যাধুনিক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম এখন বিরাট ভূমিকা রাখছে। 

বসানো হলো দ্বিতীয় GM 403-M রাডার

জানিয়ে রাখি, গত 18 জুন বাংলাদেশের বগুড়ায় দ্বিতীয় GM 403-M-র দীর্ঘ পাল্লার একটি এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে। এমনকি এর আগে ঢাকা মিরপুরের 71 তম স্কোয়াড্রনে বসানো হয়েছিল প্রথম  GM 403-M রাডার। ফলে ওপার বাংলার সামরিক শক্তি যে উন্নত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

খোঁজ নিয়ে জানা গেল, এই রাডারটি পুরোপুরি ডিজিটাল 3D গ্রাউন্ড মাস্টার প্রযুক্তিতে তৈরি। এমনকি মোটামুটি যেকোনো উচ্চতার বিমানকে সনাক্ত করতে পারে আঘাত হানতে পারে। সবথেকে বড় ব্যাপার, এর 50 মিটার পর্যন্ত রেঞ্জ অ্যাকুরেসি রয়েছে এবং ছোট আকারের UAV ড্রোনকে সহজেই গুড়িয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের খুলল কপাল, ফের কমল সোনার দাম, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

ওপার বাংলার সামনে কী পরিকল্পনা?

বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছে, এই সম্মেলনে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে যুক্তরাজ্য থেকে এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি কেনা। এমনকি যুদ্ধক্ষেত্রে UAV, স্লো-স্পিড মিউনিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপযোগী সিস্টেম খুঁজে বের করা। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে টেকনিক্যাল ইন্টারঅপারেবিলিটি ও যৌথ অনুশীলনের সুযোগ তৈরি করা।

Leave a Comment