=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুঃসংবাদ! ভারত, ইংল্যান্ড টেস্টের মাঝেই প্রয়াত টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হেডিংলির মাটিতে চলছে ভারত বনাম ইংল্যান্ডের পুরোদস্তুর টেস্ট যুদ্ধ (India Vs England)। ইংলিশদের ঘরের মাঠে দাপট দেখাচ্ছেন ভারতীয়রা। এমতাবস্থায়, হঠাৎ এলো দুসংবাদ। ঋষভ পন্থ, কে এল রাহুলদের সাফল্যের সেঞ্চুরির মাঝেই প্রয়াত হলেন এক প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার। হ্যাঁ, সোমবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের হয়ে খেলা বাঁ হাতি স্পিনার। আর এরপর থেকেই বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া!

ভারত বনাম ইংল্যান্ড টেস্টের মাঝেই প্রাণ গেল ভারতীয় কিংবদন্তীর

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার লন্ডনে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট যুদ্ধের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ভারতীয় বাঁ হাতি স্পিনার দিলীপ দোশী। জানা যাচ্ছে, দীর্ঘ বহুদিন ধরেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ। অবশেষে শেষ আঘাত সহ্য করতে না পেরে 77 বছর বয়সেই পরলোক গমন করলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম চেনা নাম।

দিলীপের ক্রিকেট কেরিয়ার

জানিয়ে রাখি, ভারতীয় দলের হয়ে 1979 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল দিলীপের। জানা যায়, দলের হয়ে প্রথম ইনিংসেই প্রতিপক্ষকে নাকানি চোবানি খাইয়ে 6 উইকেট তুলেছিলেন দোশী। পরবর্তী ইনিংসে আরও 2 উইকেট পকেটে পোরেন তিনি। বলা বাহুল্য, টেস্টে অভিষেক হতেই নিজের বোলিং দক্ষতা দেখিয়ে ভারতের সেরা বোলারের শিরোপা পেয়েছিলেন দিলীপ।

তবে খেলোয়াড়ের টেস্ট কেরিয়ার খুব একটা দীর্ঘ নয়। 1979 সাল থেকে 1984 সাল পর্যন্ত ভারতের হয়ে মোট 33টি টেস্ট ম্যাচ খেলেছিলেন দিলীপ। আর সেই যাত্রায় বল হাতে প্রতিপক্ষের দম্ভ ঘুঁচিয়ে 114টি উইকেট তোলেন তিনি। তবে বলে রাখি, টেস্ট ক্রিকেটে অন্তত ছয় বার এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের।

টেস্টের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে 1980-81 সাল নাগাদ ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল দিলীপের। সেই আসরেও প্রথম অভিষেক ইনিংসে 30 রানে 4 উইকেট নিয়েছিলেন তিনি। গোটা ওয়ানডে যাত্রায় মোট 15 ম্যাচে অংশ নিয়ে 22টি উইকেট তুলেছেন ভারতের এই কিংবদন্তি। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। বলে রাখি, প্রথম শ্রেণীর ক্রিকেটে 238টি ম্যাচ খেলে 898 রান রয়েছে তাঁর। ভারতের সৌরাষ্ট্র ও বাংলা দলের পাশাপাশি কাউন্টিং ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের মতো দলের হয়ে।

অবশ্যই পড়ুন: ব্যর্থতাই হল কাল, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বাদ পড়ছেন টিম ইন্ডিয়ার বড় অস্ত্র!

দিলীপের সবচেয়ে বড় কৃতিত্ব

অনেকেই হয়তো জানেন না, ভারতীয় দলের হয়ে খুব কম সময়ের ক্রিকেট খেললেও ক্রিকেট দুনিয়ায় এক বিরাট রেকর্ড রয়েছে দিলীপের। আসলে ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী ও অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট, এই দুই বোলার ছাড়া আর কেউই মাত্র 30 বছর বয়সে অভিষেকের পর টেস্ট ক্রিকেটে 100-র বেশি উইকেট সংগ্রহ করতে পারেননি!

Leave a Comment