=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিন্ধু চুক্তি পুনর্বহাল না হলে যুদ্ধের জন্য তৈরি থাকুক ভারত! হুঁশিয়ারি পাকিস্তানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রক্ত আর জল একসাথে বইতে পারেনা, একথা তো বহু আগেই বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সম্প্রতি, প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে ঝালিয়ে নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দেন, সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Water Treaty) আর কোনও দিনও চালু করা হবে না। কেননা, প্রতিবেশী পাকিস্তান প্রতিবার চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে।

তাই ওদের এবার শুকিয়ে মরতে হবে, এমন শাহি মন্তব্যের পরই লুচির মতো ফুলেফেঁপে উঠেছে পাকিস্তান! রাগে ফুঁসছেন পশ্চিমের নেতারা। এমতাবস্থায়, সিন্ধু জল বন্টন চুক্তি পুনর্বহাল না হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে দিল পাকিস্তান। সোমবার, প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো জারদারির গলাতেই শোনা গেল এমন হুঙ্কার।

সিন্ধু জল বন্টন চুক্তি পুনরায় চালু না হলে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান!

বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লিকে একাধিক চিঠি দিয়ে কেঁদে কেটে পুনরায় সিন্ধু জল বন্টন চুক্তি চালু করার আবেদন করেছে ইসলামাবাদ। অন্তত জলচুক্তি নিয়ে পুনরায় বিবেচনার জন্য বহুবার ভারতের কাছে আজুরে বায়না ধরেছে পাকিস্তান! তবে প্রধানমন্ত্রীর সাফ বার্তা, সীমান্তে সন্ত্রাসবাদি কার্যকলাপ ও পাক অধিকৃত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সাথে আর কোনও ক্ষেত্রেই আলোচনায় যেতে চায় না ভারত!

এহেন আবহে, শনিবার এক সভা থেকে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে শাহের কড়া বার্তার পর সোমবার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ও দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ভুট্টো বলেন, ভারত সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ বেআইনি। অবিলম্বে নয়া দিল্লিকে এই চুক্তি পুনর্বহাল করতে হবে। ভারত যদি তা না করে, সেক্ষেত্রে পাকিস্তান সিন্ধু সহ 6 নদীর জল কেড়ে নেবে। সে জন্য যদি যুদ্ধে যেতে হয় ইসলামাবাদ তার জন্যও তৈরি।

অবশ্যই পড়ুন: দুঃসংবাদ! ভারত, ইংল্যান্ড টেস্টের মাঝেই প্রয়াত টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার

আগেও যুদ্ধের হুঙ্কার দিয়েছে পাকিস্তান

সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ভারতের বহুদিনের দাবি, এই চুক্তি সংশোধন করতে হবে। ওদিকে সিন্ধুর নদীগুলিতে দিল্লির বাঁধ তৈরি একেবারেই মেনে নিতে পারে না ইসলামাবাদ। এমতাবস্থায়, পহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্রের সিদ্ধান্তে পাকিস্তানের সাথে জল বন্টন চুক্তি পুরোপুরি স্থগিত হয়ে যাওয়ায় বেশ কয়েকবার পুনরায় জল চেয়ে ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে পরিচিত পাকিস্তান। তবে তাতে কাজের কাজ হয়েছে কি? প্রতিবার দিল্লি সাফ জানিয়েছে, আর যাই হোক রক্ত আর জল একসাথে বইবে না! শনিবার সেই কথাই একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন অমিত শাহ।

Leave a Comment