=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫০০০ বিনিয়োগ করে ৮,৫৪,২৭২ টাকা রিটার্ন! সেরা স্কিম পোস্ট অফিসের

সৌভিক মুখার্জী, কলকাতা: স্টক মার্কেটে অনেকেই বিনিয়োগ করার ঝুঁকি নিতে চায় না। সেই সূত্র ধরে অনেকে ঝুঁকিহীন বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকে, যেখানে সুদ মিলবে বেশি এবং টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ। আর সেই জায়গায় দাঁড়িয়ে খেল দেখাচ্ছে ভারতীয় ডাকঘরের একটি বিশেষ স্কিম (Post Office Scheme)। জানা যাচ্ছে, এই স্কিমে প্রতি মাসে মাত্র 5000 টাকা বিনিয়োগ করলেই 10 বছরে 8,54,272 টাকা পর্যন্ত মিলছে। কিন্তু কীভাবে? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

কোন স্কিমের কথা বলছি আমরা?

আসলে এই স্কিমটির নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। এটি এক ধরনের মাসিক বিনিয়োগ স্কিম, যা স্বল্প বিনিয়োগ থেকেই শুরু করা যায় এবং নির্ধারিত সময় পর নির্দিষ্ট পরিমাণ সুদ বিনিয়োগ সহ ফেরত পাওয়া যায়।

বলে রাখি, এই স্কিম মাত্র 100 টাকা দিয়েই শুরু করা যায়। আর এই স্কিমের মেয়াদ মূলত পাঁচ বছর হয়। তবে ইচ্ছা করলে আরও পাঁচ বছর বাড়ানো যায়। এমনকি মাসে 5000 টাকা জমা দিলে 5 বছরে মোটামুটি 3 লক্ষ টাকা বিনিয়োগ দাঁড়ায়। সবথেকে বড় ব্যাপার, এই স্কিমে 6.8% হারে সুদ মেলে এবং প্রতি বছর চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়।

পাঁচ বছরে কত টাকা পাবেন?

ধরুন, আপনি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে মাসে 5000 টাকা করে জমা দিলেন। এবার পাঁচ বছর পর আপনার মোট বিনিয়োগ হবে 3 লক্ষ টাকা। আর এই সময়কালের মধ্যে আপনি সুদ পাবেন 56,830 টাকা। অর্থাৎ, পাঁচ বছরের শেষে আপনার হাতে থাকবে মোট 3,56,830 টাকা। 

এবার ধরুন, আপনি এই স্কিমের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ালেন। আর সেক্ষেত্রে আপনার মোট জমার পরিমাণ দাঁড়াবে 6 লক্ষ টাকা। এবার 10 বছর শেষে সুদের হার অপরিবর্তিত থাকলে আপনি মোট 2,54,272 টাকা সুদ পাবেন। সেক্ষেত্রে আপনার ফান্ড দাঁড়াবে 8,54,272 টাকায়।

থাকছে অতিরিক্ত সুবিধা

এই স্কিমে চড়া হারে সুদের পাশাপাশিও কিছু সুবিধা দেওয়া হচ্ছে। প্রথমত, এখানে তিন বছরের পর প্রিম্যাচিওর ক্লোজারের সুবিধা থাকছে। দ্বিতীয়ত, এক বছর পর থেকে জমার উপর 50% লোন নেওয়ার সুযোগ থাকছে। এমনকি লোনে সুদের হার মূল সুদের থেকে মাত্র 2% বেশি দিতে হয়। 

তাই যারা মধ্যবিত্ত কর্মচারী এবং নিয়মিত সেভিংস করতে চান, তাদের জন্য হতে চলেছে এই স্কিমটি সেরা বিকল্প। এমনকি পেনশনভোগী, প্রবীণ নাগরিক বা নতুন সঞ্চয় শুরু করতে যাওয়া তরুণ প্রজন্মদের জন্যও এটি সোনায় সোহাগা স্কিম হতে পারে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনার দামে বিরাট পতন, কমছে রুপোর দরও! আজকের রেট

কোথায় খুলবেন এই স্কিমের অ্যাকাউন্ট?

এই স্কিমে বিনিয়োগ করতে গেলে প্রথমে আপনাকে নিকটবর্তী কোনও পোস্ট অফিসে যেতে হবে। তারপর সেখানে রেকারিং ডিপোজিটের ফর্ম ফিলাপ করে বিনিয়োগ করতে হবে। তবে হ্যাঁ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র এবং প্রথম কিস্তির টাকা দরকার পড়বে।

Leave a Comment