=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গাড়ির গতি ২০-র বেশি হলেই ১০০০ টাকা চালান! ট্রাফিক আইন নিয়ে কড়াকড়ি দুর্গাপুরে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্গাপুরে দিনে দুপুরে আজব কান্ড। গাড়ির স্পিড 20-র বেশি হলেই নাকি গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। হ্যাঁ, সম্প্রতি এমন নিয়মই জারি করেছে শিল্পনগরীর প্রশাসন।

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু করে মুচিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত DVC মোর মোড়, এছাড়াও বিধাননগরের পাশাপাশি দুর্গাপুর ইমামবাজার আন্ডার পাস, দুর্গাপুর স্টিল ক্যামেল স্কুল রোড সহ দুর্গাপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত একাধিক এলাকার সড়কগুলিতে এবার গাড়ির স্পিড বেঁধে দিল দুর্গাপুর ট্রাফিক পুলিশ (Durgapur Traffic Guard)।

সেই মর্মে ইতিমধ্যেই দুর্গাপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের সাব ট্রাফিক গার্ডের কাছে নির্দেশনা পত্র পৌঁছে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সেই নির্দেশিকা অনুযায়ী, এবার বাইক এবং গাড়িগুলির গতির ওপর নজর রাখছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

স্পিড 20-র ওপর উঠলেই গুনতে হবে 1000 টাকা জরিমানা?

দুর্গাপুর ট্রাফিক গার্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন ক্ষেত্র যেমন, মুচিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত DVC মোড় রোড, S D হাসপাতালের সামনের রাস্তা, বিধান নগরের জাকির হোসেন অ্যাভিনিউ, মুচিপাড়া থেকে ব্যারেজে যাওয়ার রাস্তা ও গমন থেকে রাউতারা পর্যন্ত রাস্তা সহ বিভিন্ন ছোট-বড় রাস্তাগুলিতে বাইক, চার চাকা ও বড় গাড়িগুলির গতি বেঁধে দিল দুর্গাপুর ট্রাফিক গার্ড।

এছাড়াও বুদবুদ ট্রাফিক গার্ডের অন্তর্গত পুরনো জি টি রোড ও মানকর রোড, অন্ডাল ট্রাফিক গার্ডের অন্তর্গত অন্ডাল থেকে উখরা, অন্ডাল স্টেশন রোড সহ ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান লাগোয়া রাস্তাগুলির পাশাপাশি পাণ্ডবেশ্বর সাব ডিভিশনের NH 60 অর্থাৎ জাতীয় সড়কের ওপরও বাইক ও চার চাকার স্পিড লিমিট বেঁধে দিয়েছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ।

উল্লিখিত রাস্তাগুলি ছাড়াও সিটি সেন্টার যাওয়ার রাস্তা, মহাত্মা গান্ধী রোড, সূর্যসেন সরণী সহ শহরের একাধিক ছোট বড় রাস্তা এমনকি নেহেরু স্টেডিয়ামের পার্শ্ববর্তী প্রিয়দর্শিনী সরণী ও দুর্গাপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও শিশুদের খেলার মাঠ সংলগ্ন রাস্তাগুলিতে এবার থেকে ট্রাফিক গার্ডের বেঁধে দেওয়া স্পিড লিমিট মেনে গাড়ি না চালালে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।

বলে রাখি, গোটা দুর্গাপুর শহর জুড়ে ছোট বড় রাস্তা এমনকি জাতীয় সড়কের ক্ষেত্রেও এমন কঠোর নিয়ম চালু করেছে দুর্গাপুর ট্রাফিক গার্ড। জানা যাচ্ছে ছোট ও মাঝারি রাস্তাগুলির ক্ষেত্রে সর্বোচ্চ 20 Km প্রতি ঘন্টা ও বড় রাস্তা বা জাতীয় সড়কের ক্ষেত্রে 30 থেকে 40 Km প্রতি ঘন্টার সর্বোচ্চ স্পিড লিমিট বেঁধে দিয়েছে দুর্গাপুর ট্রাফিক গার্ড। যা না মানলে 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে গাড়ির চালকদের।

অবশ্যই পড়ুন: অজান্তে আপনার আধার কার্ডে কোনও লোন চলছে না তো? দেখুন এই সহজ উপায়ে

প্রসঙ্গত, দুর্গাপুর ট্রাফিক গার্ডের তরফে শহরের বিভিন্ন ছোট বড় রাস্তায় বাইক ও ফোর হুইলার চালকদের ওপর এমন কড়া নিয়মের জেরে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক দুর্গাপুরবাসী জানান, এমনিতেই শহরের ছোট রাস্তাগুলিতে গাড়ির স্পিড 30-এর ওপর ওঠেনা, সে ক্ষেত্রে রাফ ড্রাইভিংয়ের জন্য যে দুর্ঘটনা ঘটে তেমনও নয়। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ স্পিড লিমিট বেঁধে দিয়ে ফাইন তুলছে ট্রাফিক পুলিশ। ওই ব্যক্তি দাবি করেন, সব সময় 20-30 স্পিড লিমিট মেপে গাড়ি চালানো যায় না!

কাজেই আচমকা কোনও কারণবশত যদি গাড়ির গতি 20 কিলোমিটারের বেশি বা 30 পার করে যায়, সে ক্ষেত্রে অযথা জরিমানা দিতে হবে। সব মিলিয়ে, শহরজুড়ে ট্রাফিক আইন নিয়ে কড়াকড়ির মাঝে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা চললেও আদতে অল্প স্পিডের ফ্যাসাদে পড়ে এখন জরিমানা গোনার ভয়ে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই!

Leave a Comment