=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেষের দিকে DA দেওয়ার সময়সীমা, তার আগেই নবান্নে গেল কড়া বার্তা!

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গের DA মামলায় (WB DA Case) সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জানানো হয়েছিল যে, আগামী ২৭ জুন ২০২৫ অর্থাৎ শুক্রবারের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বরাদ্দ মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা ঘনিয়ে এলেও এখনও রাজ্য সরকারের তরফে কোনো তৎপরতা চোখে পড়ছে না। এমনকি সরকারি কর্মীদের DA নিয়ে কোনো আলোচনা বা নির্দেশিকাও প্রকাশ করা হচ্ছে না। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই হতাশ এবং ক্ষুব্ধ হয়ে উঠেছে রাজ্য সরকারি কর্মীরা।

ক্ষুব্ধ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়

রাজ্য সরকারের এই বেপরোয়া চিন্তা এবং মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “ মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য দেখে আমরা সকলেই বেশ অবাক হচ্ছি। আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে কোনওরকম উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। এদিকে আর মাত্র বাকি আছে দু’দিন – বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর সময় আছে।”

আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি

মলয় বাবু আরও জানিয়েছেন যে, “ শুক্রবার, রথের কারণে সরকারি ছুটি থাকলেও ওই দিন যে ডেডলাইন হিসেবে ধরা হবে না তা নয়। আমরা সকলেই সেদিন পর্যন্ত অপেক্ষা করে যাব। সেক্ষেত্রে যদি রাজ্য সরকার সুপ্রিম রায়কে অবমাননা করে তাহলে আমরা ফের এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত হব। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই তাঁরা আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। যা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং অর্থসচিব প্রভাত কুমার মিশ্রকে পাঠানো হবে।

কর্মচারী সংগঠনের মতে আসলে এই নোটিশ দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার জন্য এবং রাজ্য সরকারকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তাঁদের মতে, ডিএ তাঁদের ন্যায্য অধিকার, কোনো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই মামলা চলছে, যার মধ্যে এই প্রথম সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ বকেয়া মেটানোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। তাই এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠনগুলির কঠোর পদক্ষেপকে সমর্থন জানাচ্ছেন অধিকাংশ কর্মী।

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনার দামে বিরাট পতন, কমছে রুপোর দরও! আজকের রেট

ঋণ নিচ্ছে রাজ্য সরকার?

এদিকে সম্প্রতি এক খবরে ছড়িয়ে পড়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকার নাকি ঋণ নিয়েছে। যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে ১০,৫০০ কোটি টাকার মতো লাগবে।

সেই কারণে নাকি এই ঋণ নেওয়া। তবে কর্মী সংগঠনের মতে, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে যে পরিমাণ টাকার প্রয়োজন রাজ্য সরকারের, তার থেকেও অনেক বেশি অর্থ আছে নবান্নের কোষাগারে। কিন্তু স্রেফ লোক দেখানোর জন্য এই ঋণ নেওয়া হচ্ছে।

Leave a Comment