=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ৩.৯৯ লক্ষ টাকায় মালবাহী ট্রাক আনল TATA! রয়েছে ভরপুর ফিচার্স

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে আবারও খেল দেখাচ্ছে টাটা মোটরস! দেশ জুড়ে ছোট ব্যবসা এবং স্টার্টআপদের কথা মাথায় রেখে এবার তারা লঞ্চ করল নতুন Tata Ace Pro। জানা গেল, মাত্র 3.99 লক্ষ টাকা থেকে এই গাড়ির দাম শুরু হচ্ছে। আর এটি বর্তমানে ভারতের সবথেকে সস্তা চার চাকার মালবাহী গাড়ি হতে চলেছে।

কী রয়েছে এই নতুন Tata Ace Pro-তে?

খোঁজ নিয়ে জানা গেল, এই মিনি ট্রাকটি তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। আর সেগুলি হল- পেট্রোল, সিএনজি এবং ইলেকট্রিক। জানা যাচ্ছে, মালবাহী গাড়িটির পেলোড ক্যাপাসিটি হবে 750 কেজি। আর এতে থাকবে 6.5 ফুট লম্বা ডেক। এমনকি ফ্যাক্টরি ফিটেড লোড বডি অপশনও থাকছে।

ইঞ্জিন এবং পারফরম্যান্সে চমক

বলে রাখি, এই গাড়িতে থাকছে 694 সিসি’র ইঞ্জিন, যা পেট্রোল ভ্যারিয়েন্টে 30 bhp পাওয়ার এবং 55 Nm টর্ক উৎপন্ন করবে। পাশাপাশি সিএনজি মোডে 26 bhp এবং 51 Nm টর্ক উৎপন্ন করবে এবং ইলেকট্রিক ভ্যারিয়েন্টে 38 bhp এবং 104 Nm টর্ক উৎপন্ন করবে। তবে বলে দিই, ইলেকট্রিক ভ্যারিয়েন্টে একবার চার্জ দিলে 155 কিলোমিটার দৌড়বে এই গাড়ি। 

থাকছে নজরকাড়া ফিচার্স

Tata Ace Pro-তে এমন কিছু ফিচার্স দেওয়া হয়েছে, যাতে করে অন্যান্য গাড়ির তুলনায় আরও একঘাপ এগিয়ে থাকতে। হ্যাঁ, এই গাড়িতে রাখা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইনফোটেইনমেন্ট সিস্টেমের মতো সব উন্নত মানের ফিচার্স। এমনকি Tata Fleet Edge কানেক্টেড ভেহিকল প্ল্যাটফর্ম থাকছে এই গাড়িতে, যা রিয়েল টাইমে গাড়ির হেলথ, ড্রাইভারের আচরণ এবং অন্যান্য মেইনটেন্যান্স তথ্য দেবে।

আরও পড়ুনঃ ৯৫.৬% শিক্ষিত, গোয়া-মিজোরামের পর এবার সম্পূর্ণ সাক্ষর রাজ্যের তকমা পেল ত্রিপুরা

আসলে যারা মূলত ছোট ব্যবসা, কুরিয়ার সার্ভিস বা ডেলিভারির কাজ করে, তাদের জন্য এই মিনি ট্রাক হতে পারে একেবারে সোনায় সোহাগা। পাশাপাশি বডি বা কন্টেইনার ফিটমেন্টের কাজ কিংবা গ্রামীণ বা শহর এলাকায় পণ্য পরিবহনের জন্য যাদের ছোট গাড়ি প্রয়োজন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প। তাই শুধু গাড়িটি বাজারে পা রাখার জন্য এখন হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা।

Leave a Comment