=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আমাদের মারবে বলেই বানাচ্ছে!’ ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের

সৌভিক মুখার্জী, কলকাতা: কোনও কিছুতেই যেন শান্তি নেই ওপার বাংলায় (Bangladesh)! সেই শেখ হাসিনার পতনের পর থেকে টালমাটাল অবস্থা ওদেশের। এমনকি এখনও সেভাবেই চলছে। তবে এর মধ্যেই উঠে আসলো মাদকের বাড়বাড়ন্ত। যদিও এ জিনিস নতুন কিছু নয়, তবে সেই সমস্যা আরও মাথাচাড়া দিয়ে উঠল এবার।

আসলে মাদকের রমরমা নিয়ে এবার ভারতের দিকে অভিযোগের তীর ছুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করছেন, ভারতই এখন ফেনসিডিল তৈরি করে বাংলাদেশে মাদক পাচারের জন্য। আদৌ কি তাই?

কী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা?

বুধবার ঢাকার সবিচালয়ে সরকার অনুমোদিত বেসরকারি মাদক নিরাময়ী এবং পুনর্বাসন কেন্দ্রগুলিকে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর সেখানে তিনি স্পষ্ট বলে দেন, আমাদের দেশে দুর্নীতি আর মাদক, এই দুটি সমস্যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। আর এটাই আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। 

তিনি এদিন আরও জানান, মাদক চক্র রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবার থেকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি কূটনৈতিক স্তরে ভারত ও মায়ানমারের সঙ্গেও আলোচনা চলছে, যাতে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক প্রবেশ বন্ধ করা যায়।

আরও পড়ুনঃ বকেয়া DA নাও দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার! এক খবরেই কর্মীদের জন্য বড় ঝটকা

সরাসরি ভারতকে দায়ী করছেন জাহাঙ্গীর

তবে সবথেকে চাঞ্চল্যকর বক্তব্য উঠে আসে তার কথায় যখন তিনি বলেন, বাংলাদেশে মাদক পাচারের জন্য ভারত ফেনসিডিল তৈরি করে। অন্যদিকে ইয়াবার মূল উৎস মায়ানমার। তার দাবি, মায়ানমার সীমান্ত দিয়েই নাকি সবথেকে বেশি ইয়াবা বাংলাদেশে ঢোকে। 

আর এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে কূটনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছে, এ ধরনের অভিযোগ শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নয়, বরং দুই দেশের সম্পর্কেও আরো ফাটল ধরাতে পারে। আদৌ কি তার বক্তব্য যুক্তিসংগত? সমস্ত প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

Leave a Comment