প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখেই তাই তড়িঘড়ি গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তুমুল বিতর্ক শুরু হয়েছে এই প্রক্রিয়াকে ঘিরে (SIR Controversy)। একদিকে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে ঠিক অন্যদিকে এসআইআর আবহে দেশে ফেরার হিড়িক দেখা গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে! যদিও ইতিমধ্যেই অনেকে বিএসএফ-এর জালে ধরা পড়েছেন৷ কেউ-কেউ আবার স্বীকারও করলেন, কোনও নথি-পত্র ছাড়াই থাকতে শুরু করেছিলেন ভারতে।
ওপার বাংলায় যাওয়ার হিড়িক অনুপ্রবেশকারীদের
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বারোটা রাজ্যে ইতিমধ্যেই SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি চালু হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ হল অন্যতম। এমতাবস্থায় চারিদিক থেকে উঠে এল এক অবাক করা দৃশ্য। ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি অনুপ্রেবেশকারীদের ভিড় দেখা গেল। রিপোর্ট মোতাবেক নভেম্বর শুরু হতেই স্বরূপনগরের তারালি সীমান্তে ধরা পড়েছিল ৪৫ জন বাংলাদেশি অনুপ্রেবেশকারী। অভিযোগ এরা প্রত্যেকেই চোরাপথে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। এতদিন বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাস করত। এবার তাঁদের SIR-এর ভয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে।
সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা অনেকের
আজ অর্থাৎ বিজেপি তাঁদের অফসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দাবি করা হচ্ছে যে, স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাঁরা বেআইনিভাবে এখানে বসবাস করছিলেন বছরের পর বছর, সেখানে পুরুষ-মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র ও লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছেন ওপার বাংলায় যাওয়ার জন্য। যদিও ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষ্মী বাহিনীর জওয়ানরা তাঁদেরকে আটকেছেন। বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে। অন্যদিকে হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছেন। সকলের চোখে মুখে ফুটে উঠছে SIR আতঙ্কের ছায়া।
Is SIR just an electoral exercise❓
Why are Bangladeshis escaping from West Bengal right now❓
That’s because SIR is designed to protect Bengalis.
Hindus – Indians and those who had come from Bangladesh, and Indian Muslims – all are being protected. Only Mamata’s vote bank is… pic.twitter.com/BXJ7f9pOHk
— BJP West Bengal (@BJP4Bengal) November 17, 2025
আরও পড়ুন: SIR নিয়ে বড় নির্দেশ কমিশনের
সীমান্তে অপেক্ষারত বাংলাদেশি নাগরিক সাবিনা পারভিন নামে এক মহিলা নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি এখানে বেআইনিভাবে বাস করছিলেন। তিনি বললেন, “বাংলাদেশে বাড়ি। বিরাটি থাকতাম। আমার কাছে কাগজপত্র কিছুই নেই, একপ্রকার বেআইনিভাবে থাকতাম। এখানে এসেছিলাম পেটের দায়ে। কিন্তু এখন SIR এর ভয়ে ফিরতে চাইছি নিজের মাটিতে।” ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষায় আরও তৎপর হয়ে উঠেছে বিএসএফ। বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় কাঁটাতার নেই, সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে BSF সূত্রে।