=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একদম বিনামূল্যে এই ১২ দেশে করা যাবে UPI লেনদেন, বিরাট ঘোষণা ব্যাঙ্কের

সহেলি মিত্র, কলকাতাঃ এবার নিজের গ্রাহকদের বিরাট বড় সুযোগ করে দিল দেশের একটি বড় ব্যাঙ্ক। জানলে হয়তো আকাশ থেকে পড়বেন, আমেরিকা-ব্রিটেন-সহ ১২টি দেশে নিখরচায় ইউপিআই লেনদেন করতে পারবেন। আর এই সুখবর দিল বেসরকারি ব্যাঙ্ক IDFC First Bank । এঈ ব্যাংক ১২টি দেশের ভারতীয়দের জন্য ইউপিআই পরিষেবা চালু করেছে, যার ফলে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে অর্থপ্রদান করতে পারবেন।

১২টি দেশে বিনামূল্যে করা যাবে UPI লেনদেন

কোনও দেশীয় সিম কার্ডের প্রয়োজন ছাড়াই বা কোনও লেনদেনের চার্জ ছাড়াই প্রবাসী ভারতীয়রা লেনদেন করার সুযোগ পাবেন। প্রবাসীরা তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বরগুলি ভারতের এনআরই/এনআরও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক। জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য সর্বদা ব্যাংকিংকে সহজতর করা এবং উন্নত করা, যাতে আমাদের গ্রাহকরা যেখানেই থাকুন না কেন এটি সহজলভ্য হয়।”

কিভাবে এটি কাজ করবে?

১) এর জন্য IDFC FIRST Bank অ্যাপে লগ ইন করুন।

২) আপনার NRE (অনাবাসী বহিরাগত) অথবা NRO (অনাবাসী সাধারণ) অ্যাকাউন্ট লিঙ্ক করুন।

৩) একটি UPI আইডি তৈরি করুন এবং অর্থ প্রদান শুরু করুন।

আরও পড়ুনঃ ‘আমাদের মারবে বলেই বানাচ্ছে!’ ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের

এই পদক্ষেপটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার, যা UPI পরিচালনা করে, আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে NRI-দের কাছে ডিজিটাল পেমেন্ট পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্তের পরে নেওয়া হয়েছে। এই ফিচারটি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হংকং, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের জন্য প্রযোজ্য।

Leave a Comment