=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় এবার দুয়ারে হাসপাতাল! হুগলির প্রত্যন্ত গ্রামে চালু ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা

Hooghly

প্রীতি পোদ্দার, বলাগড়: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই ভোট জন্য সাধারণ মানুষের দলের প্রতি আকর্ষণ বাড়াতে উঠে পড়ে লেগেছে রাজনীতিবিদরা। আর এই আবহে হুগলিতে (Hooghly) শুরু হল দুয়ারে হাসপাতাল। হ্যাঁ, দুয়ারে সরকার, দুয়ারে রেশন ব্যবস্থার পর এবার গ্রামের প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান, তার জন্য এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি চিকিৎসক, প্রশিক্ষিত নার্স-সহ টেকনিশিয়ানরাও থাকবেন।

ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা হুগলিতে

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শহরে এবং ব্লকের হাসপাতাল থেকে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা থাকেন, তাঁরা অনেক সময়েই ঠিকমতো চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন না। এমনকি পাশাপাশি বেসরকারি পরীক্ষাকেন্দ্র থেকে পরিষেবা গ্রহণ করতে হলে তাঁদের অনেকটাই খরচ বহন করতে হয়। যার দরুন অনেকেই বিনা চিকিৎসায় থাকেন। তাই সেক্ষেত্রে চালু করা হল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। যেখান সাধারণ মানুষের চিকিৎসার জন্য গ্রামে গ্রামে পৌঁছে যাবে এই ভ্রাম্যমাণ পরিষেবা। হুগলির ১৮টি বিধানসভার মধ্যে প্রথমে ১০টি বিধানসভাকে স্বাস্থ্য দপ্তরের তরফে ১০টি ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র প্রদান করা হয়েছে।

মিলবে কী কী সুবিধা?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত শনিবার হুগলির বলাগড় বিধানসভার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাধারণ মানুষ এই চিকিৎসা কেন্দ্র থেকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ইসিজি-সহ নানান শারীরিক পরীক্ষা করতে পারবেন। এ ছাড়াও লাইফ সাপোর্ট থেকে শুরু করে জরুরি প্রয়োজনে অক্সিজেন-সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসাও এখানে মিলবে। প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামের মানুষের কাছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে। আর তখনই মিলবে এই সকল গুরুত্বপূর্ণ সুবিধা। এছাড়াও এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক, প্রশিক্ষিত নার্স-সহ টেকনিশিয়ানরা থাকবে।

আরও পড়ুন: আজ থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা এবং সময়সীমা

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর জানিয়েছেন যে, ‘ সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দারুণ উদ্যোগ শুরু করেছেন। যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে, সে সব জায়গায় এই ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র পৌঁছে যাবে। গাড়িতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সব সময় থাকবে। গাড়িতেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গেই রোগীর হাতে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। আগামিদিনে যাতে ভ্রাম্যমাণ চিকিৎসা সুবিধে আরও বেশি করে দেওয়া যায় সে বিষয়েও পরিকল্পনা চলছে।’

Leave a Comment