=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০১৩-র কেদারনাথের বন্যায় মৃত! এক চুরির মামলায় ১২ বছর পর ঘরে ফিরল শিবম

Kedarnath Flood

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০১৩ সালে কেদারনাথের ভয়াবহ বন্যা (Kedarnath Flood) হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এমনকি সেই সময় নিখোঁজ হয়েছিল অসংখ্য তীর্থযাত্রী। আর তাঁদের মধ্যে একজন ছিলেন শিবম। তবে দীর্ঘদিন ধরে কোনও খোঁজ না পাওয়ার পর পরিবার ভেবে নিয়েছিল যে তিনি আর বেঁচে নেই। এমনকি হিন্দু ধর্ম অনুযায়ী তাঁর শ্রাদ্ধ এবং সৎকার সম্পন্ন হয়। তবে দীর্ঘ ১২ বছর পর সামনে আসলো এক অবিশ্বাস্য তথ্য। যাকে মৃত বলে ভেবে নেওয়া হয়েছিল, সে আসলে জীবিত রয়েছেন। হ্যাঁ, মহারাষ্ট্রের সাম্ভাজীনগরে মিলল তাঁর হদিশ।

কীভাবে মিলল তাঁর খোঁজ?

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ২০২১ সালে সাম্ভাজীনগরে একটি মন্দিরে চুরি হয়েছিল। সেখানেই থাকতেন শিবম। তদন্ত চলাকালীন চোরদের জেরা করতে গিয়ে সেখানে শিবমের নাম জড়িয়ে যায়। আর তাঁকে আদালতে তোলা হলে বিচারক মানসিক অবস্থা জটিলতা দেখেই তাঁকে পুণের মেন্টাল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে পরবর্তীতে আদালত স্পষ্ট জানায় যে, চুরির ঘটনার সঙ্গে শিবমের কোনও যোগসূত্র নেই। সে কারণেই হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। তবে সেখানেই তৈরি হয় সংশয়। কে শিবম এবং তাঁর বাড়ি কোথায়?

আরএমএইচ-এর সোশ্যাল সার্ভিস সুপারিন্টেনডেন্ট রোহিণী ভোসলে জানিয়েছিলেন, শিবমের সঙ্গে যোগাযোগ করা কঠিন ছিল। তিনি পাহাড়ি ভাষায় কথা বলতেন আর পোলিও আক্রান্ত হওয়ায় চলাফেরায় তাঁর সমস্যা ছিল। তিনি বলেছেন, এই অবস্থায় তাঁর চুরি করার সঙ্গে যুক্ত থাকা স্বাভাবিক মনেই হয়নি। ২০২৩ সালে একদিন হঠাৎ করেই শিবমের স্মৃতিতে ভেসে ওঠে এক নাম। আর তা হল ‘প্রেম বিদ্যালয়’, রুরকী। এটিই ছিল পরিচয়ের প্রথম সূত্র। সঙ্গে সঙ্গেই রুরকী থানায় যোগাযোগ করা হয় এবং সেখান থেকেই তাঁর পরিবারের খোঁজ মেলে।

আরও পড়ুন: ইন্ডিগো বিভ্রাটের মাঝে নতুন এয়ারলাইন্স লঞ্চ করছে আম্বানির Jio? সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

১২ বছর পর বাড়ি ফিরল শিবম

বহু ভুল বোঝাবুঝি, মানসিক অসুস্থতা আর ভুল পরিচয়ের পর অবশেষে ৫৫ বছর বয়সে শিবম গত ৫ নভেম্বর ১২ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, শিবম Disorganized Schizophrenia নামক এক রোগে আক্রান্ত। আর এই অবস্থায় মানুষের চিন্তাভাবনা, দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। যদিও বর্তমানে তাঁর পরিবার তাঁকে নিয়ে বাড়ি ফিরেছে এবং আপাতত আর কোনওরকম মন্তব্য করতে চাইছে না তাঁরা।

Leave a Comment