=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাসে মিলবে ২০,০০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Astrotalk

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। যদি আপনি ভিডিও এডিটিং-এ দক্ষ হন এবং নতুন কিছু শিখে কেরিয়ার গড়তে চান, তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি। সম্প্রতি Astrotalk-র তরফ থেকে বিনামূল্যে ইন্টার্নশিপের (Astrotalk Internship 2025) আয়োজন করা হয়েছে। যেখানে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি মোটা অংকের স্টাইপেন্ড পাবেন। এমনকি এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। 

কোন বিভাগে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী লাগবে, কী কী দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত খুটিনাটি তথ্য পেতে হলে প্রতিবেদনটি পড়ুন।

Astrotalk সংস্থা সম্পর্কে তথ্য | Astrotalk Internship 2025 |

বলে রাখি, Astrotalk একটি অনলাইন অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম। এখানে ব্যবহারকারীরা জ্যোতিষীদের সঙ্গে লাইভ চ্যাট বা ফোন করে কথা বলতে পারে এবং বিভিন্ন পরামর্শ নিতে পারে। আর বর্তমান দিনে দাঁড়িয়ে বিশ্বাস এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন দিয়ে তৈরি এই সংস্থাটি দেশের জনপ্রিয় একটি অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

যেমনটা জানানো হয়েছে, এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য ফুল-টাইম অফিসে কাজ করতে হবে। পাশাপাশি ভিডিও এডিটিং-এ দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে এবং তিন মাসের জন্য সময় দিতে হবে। এমনকি 23 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

যারা ভিডিও এডিটিং-এ আগ্রহী, তাদের জন্য এটি সেরা সুযোগ। তবে এখানে নিযুক্ত হলে কিছু দায়িত্বও সামলাতে হবে। প্রথমত, Adobe Premiere Pro এবং After Effects ব্যবহার করে ভিডিও এডিট করতে হবে। দ্বিতীয়ত, গল্প এবং টাইমিং অনুযায়ী ভিডিওর স্টাইল বজায় রাখতে হবে। তৃতীয়ত, টিম মেম্বারদের সঙ্গে সমন্বয়ে রেখে কন্টেন্ট আরও উন্নত করতে হবে এবং ব্র্যান্ডের ভিজুয়াল স্টাইল ও টোন বজায় রেখে কাজ করতে হবে। 

ট্রেনিংয়ের স্থান ও মেয়াদ

যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে বলে ভাবছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে হবে এবং এটি ইন-অফিস ইন্টার্নশিপ। অর্থাৎ, অফিসে গিয়ে কাজ করতে হবে। পাশাপাশি তিন মাসের জন্য ট্রেনিং হবে, অর্থাৎ তিন মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 15,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে থাকবে সার্টিফিকেট ও সুপারিশপত্র, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের চাকরি! ফের SSC-র তরফে প্রচুর MTS, হাভালদার নিয়োগ

আবেদন কীভাবে করবেন?

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করে নিজের ব্যক্তিগত তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

তবে বলে রাখি, এখানে 23 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। তারপরে আর আবেদন গ্রহন করা হবে না। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।

Leave a Comment