সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ জানুয়ারি, রবিবার। পূর্ব রেলে ট্রেন বাতিল, ভেনিজুয়েলায় অশান্তি, ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত বাংলাদেশের, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) তৃণমূলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ অশোক দিন্দার
বিধানসভা ভোটের এখনও কয়েক মাস বাকি থাকলেও ময়নার বিধায়ক অশোক দিন্দা তৃণমূলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছেন। শ্রীরামপুরের তেলিপোতা এলাকায় সরকারি জমি এবং শ্মশান বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় তৃণমূল নেতা চিত্তরঞ্জন ভৌমিক ৩৫,০০০ টাকায় সরাসরি জমির উপর ঘর বিক্রি করছেন। আর শ্মশনভূমি কিনে দাহের জন্য পরিবার থেকে অতিরিক্ত টাকাও নেওয়া হচ্ছে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হলেন ডেলসি রদ্রিগেজ
মার্কিন সামরিক অভিযানের পর এবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার পর দেশ চালাবেন কে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে উপরাষ্ট্রপতির ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৮ থেকে তিনি এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর পেশায় আইনজীবী এবং চাভিসমো আন্দোলনের সঙ্গে ২ দশক ধরেও যুক্ত বলে খবর। রদ্রিগেজ দেশকে স্থিতিশীল রাখার জন্য এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য নেতৃত্ব দেবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) জয়নগরে SIR শুনানিতে ৬৮ বছরের বৃদ্ধর মৃত্যু
দক্ষিণ ২৪ পরগনা জয়নগরে ৬৮ বছরের নাজিতুল মোল্লা SIR শুনানিতে অংশগ্রহণের পর মারা গিয়েছেন। তাঁর নাম ২০০২ সালের তালিকায় না রাখার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুনানিতে নাকে অক্সিজেন নল লাগিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পর শারীরিক অবনতি হওয়ায় পরিবার দ্রুত হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। পরিবার অভিযোগ করছে, এসআইআর সংক্রান্ত দুশ্চিন্তা এবং শুনানির চাপ বৃদ্ধি মৃত্যু দিকে ঠেলে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বেলেঘাটাতে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ
বেলেঘাটা চাউল পট্টি রেল ব্রিজের ধারে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৩ বছরের শিশু কন্যা গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ রেললাইনের ধারে এলাকায় খেলছিল। তখন এক মধ্যবয়স্ক শিশুটিকে আদর করে তাকে ভুলিয়ে রেললাইনের ধারে অন্ধকার জায়গায় নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ওই শিশুকন্যা কান্নার আওয়াজ শুনতে পায় কয়েকজন। এরপর বিপজ্জনকভাবে রেললাইনের ধারে শিশু কন্যাকে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। ইতিমধ্যে এ বিষয়ে বেলেঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তল্লাশি চলছে আর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাঙালি ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের ছেলে র মৃত্যু
নতুন বছরের শুরুতে শোকের খবর। প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক এবং কিংবদন্তি বাঙালি ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের ছেলে মাত্র ৩১ বছর বয়সে মৃত্যু হল। তাঁর নাম প্রণোজিত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে মস্তিষ্কে টিউমার এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বলে খবর। কলকাতা এবং চেন্নাইতে চিকিৎসা চললেও শেষ রক্ষা করা হয়নি। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে পরিবার এবং ময়দান শোকোস্তব্ধ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) হাওড়া ডিভিশনে ২০টি ট্রেন বাতিল
পরিকাঠামগত কাজের কারণে হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় তিন দিনে মোট ২০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। তারকেশ্বর স্টেশনের ফুট ওভার ব্রিজ এবং আরামবাগ-মায়াপুরের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হয়েছে বলে খবর। শনিবার রাতে তিনটি, রবিবার ১২টি এবং সোমবার পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আর যাত্রীদের ভ্রমণে সাময়িকভাবে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি
পদ্মশ্রী প্রাপক সাঁতারু বুলা চৌধুরীর হুগলির হিন্দ মোটরের ফাঁকা বাড়িতে ফের চুরির ঘটনা ঘটেছে। জানলার গ্রিল ভেঙে ঘরে ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। আর এটা নিয়ে চতুর্থবার ওই বাড়িতে হানা দিয়েছে তারা। আগে দরজা ভেঙে চুরি হলেও এবার জানলে কেটে ঢুকেছে চোর। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আর বারবার চুরির জেরে নিরাপত্তা এবং আর্থিক চাপ নিয়ে উদ্বেগে পড়েছে বুলা চৌধুরী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) সিনিয়র রেসিডেন্ট থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাতো
সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার দীর্ঘদিন পোস্টিং না পেয়ে সিনিয়র রেসিডেন্ট থেকে ইস্তফা দিয়েছেন আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতো। ইস্তফার পরই রাজ্য সরকার তাঁকে আরজি কর মেডিকেল কলেজে পোস্টিং দিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এটিকে আন্দোলনের জয় বলে আখ্যা দিয়েছে। কিন্তু অনিকেত জানিয়েছেন, তিনি কোনও সরকারি নোটিশ পাননি এবং সিনিয়র রেসিডেন্ট হিসাবে যোগদান করতে চান না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক আমেরিকার
ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানের পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর পরিবারকে আটক করেছে মার্কিন সেনা। এই অভিযানের পেছনে মার্কিন বাহিনীর গোপন ইউনিট ডেল্টা ফোর্স কাজ করেছে। ভেনেজুয়েলা সরকার যদিও তাঁদের খোঁজ না থাকার কথা বলেছে। এদিকে ডেল্টা ফোর্স অতীতে আল বাগদাদী হত্যা এবং সাদ্দাম হোসেনকে আটক করার মতো একাধিক অভিযানে যুক্ত ছিল বলে খবর। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, সত্যিই মাদুরোকে আমেরিকায় আটক করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ভারতে খেলতে আসবে না বাংলাদেশ
আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার ঘটনায় ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এবার উত্তেজনা ছড়ালো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করছে, এই পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য মোটেও নিরাপদ নয়। সরকার বিসিবিকে জরুরী বৈঠক এবং আইসিসির সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে। আর বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর কথা ভাবছে এবং দেশে আইপিএল সম্প্রচার বন্ধের সম্ভাবনা খতিয়ে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন