অত্যাধুনিক ফিচার্সের সাথে সাধারণ লুক, ১০ লাখের কমে Kia লঞ্চ করল নতুন SUV

Kia India Syros HTK EX Version

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি ক্রেতাদের জন্য এবার বিরাট সুখবর। ভারতের বাজারে Kia তাদের জনপ্রিয় কম্প্যাক্ট SUV Syros-এর নতুন HTK (EX) ভেরিয়েন্ট লঞ্চ করল (Kia India Syros HTK EX Version)। আর এই নতুন ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 9.89 লক্ষ টাকা থেকে। ফিচার্স ও দামের মধ্যে ভারসাম্য যারা খুঁজছেন, তাদের জন্য এই ভেরিয়েন্টটি বিশেষভাবে টার্গেট করেছে Kia India।

কত রাখা হয়েছে দাম?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Kia India এর এই নতুন SUV গাড়িটির পেট্রোল ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 9.89 লক্ষ টাকা আর ডিজেল ভেরিয়েন্টের দাম 10.64 লক্ষ টাকা। তবে হ্যাঁ, এটা এক্স শোরুম দাম।

ইঞ্জিন ও গিয়ার বক্স অপশন

নতুন এই ভেরিয়েন্টের ইঞ্জিনের ক্ষেত্রে সেএরকম কোনও পরিবর্তন করেনি Kia। জানা যাচ্ছে, এই গাড়িতে 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে, যেটি 118 bhp পাওয়ার এবং 172 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। অন্যদিকে 1.5 লিটার ডিজেল ইঞ্জিনটি 114 bhp পাওয়ার এবং 250 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। আর দুটি ইঞ্জিনের সঙ্গে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স পাওয়া যাবে।

নতুন কী কী ফিচার্স যুক্ত হয়েছে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, স্ট্যান্ডার্ড HTK ভেরিয়েন্টের তুলনায় HTK (EX) এ যুক্ত হয়েছে বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স। হ্যাঁ, গাড়িটিতে যোগ করা হয়েছে LED DRL, LED হেডল্যাম্প ও টেলল্যাম্প, 16 ইঞ্চি অ্যালয় হুইল, ইলেকট্রিক সানরুফ, ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডেল, 12.3 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল ও ফোল্ডেবল ORVM, রিয়ার পার্কিং ক্যামেরা ও সেন্সরের মতো সব আধুনিক ফিচার্স।

আরও পড়ুন: পাচার হয়ে যাচ্ছিল এমন ১৫০০ জন শিশুকে উদ্ধার, রেলের সর্বোচ্চ সম্মান পেলেন অগ্নিকন্যা চন্দনা

এমনকি শুধুমাত্র উন্নত প্রযুক্তি নয়, বরং সেফটির দিকেও Kia India নজর দিয়েছে। কারণ, নিরাপত্তার ক্ষেত্রে নতুন এই ভেরিয়েন্টটিতে ছয়টি এয়ারব্যাগ, ABS সহ EBD ব্রেকিং সিস্টেম তো থাকছেই। পাশাপাশি ইলেকট্রনিক্স স্টেবিলিটি কন্ট্রোল রয়েছে। এমনকি হিল স্টার্ট অ্যাসিস্ট এবং ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্টের মতো ফিচার্স দেওয়া হয়েছে। তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ অপশন।

Leave a Comment