জলে গেল বিরাট কোহলির হাড়ভাঙা লড়াই, ভারতকে জোর ধাক্কা দিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের রাতটা শুভ হলো না ভারতের। শুরুর দিকে নিউজিল্যান্ডকে আটকাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন ভারতের বোলাররা। তবে কিউদের ছুটন্ত ঘোড়া কিছুতেই থামতে চায়নি (India Vs New Zealand)। ফলে বড় রান রেখেই ফিল্ডিং করতে নেমেছিল তারা। এদিকে গত ম্যাচে হারের যন্ত্রনা নিয়ে প্রতিপক্ষের দেওয়া 338 কে লক্ষ্য করেই শেষ ওয়ানডে জিতে নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল টিম ইন্ডিয়া। তবে সেই পথে একেবারে জল ছিটিয়ে দিল ব্ল্যাক আর্মি। বিরাট কোহলির হাড়ভাঙা পরিশ্রমের পরেও পরাজয়ের খাতায় নাম লেখাল ভারত। 41 রানে জিতে সিরিজ নিয়ে ধা নিউজিল্যান্ড।

কোহলিদের লড়াইকে ফিকে করে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

রবিবার, শুরুটা টস জয় দিয়ে হয়েছিল ভারতের। এদিন ভাগ্যের পরীক্ষায় জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমন গিল। ফলে ব্যাট করতে নামে কিউই ব্রিগেড। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ভারতীয় বোলিং বিভাগের ক্রমাগত আক্রমণে শুরুতেই আউট হয়ে মাঠ ছাড়েন দুই ওপেনার। যদিও পরবর্তীতে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মিচেল এবং ফিলিপ্স। এদিন দুই ব্যাটসম্যানের হাত থেকেই একটি করে সেঞ্চুরি উপহার পেয়েছিল নিউজিল্যান্ড। সেই সূত্রেই ভারতের সামনে 8 উইকেট হারিয়ে 338 রানের বড় লক্ষ্য রাখে কিউইরা।

অবশ্যই পড়ুন: বদলে গেল NSC, PPF-সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের সুদের হার? বড় আপডেট

রবিবার, রোহিত শর্মা আর শুভমন গিল যদি টিকে খেলতে পারতেন তবে শুরুতেই চাপে রাখা যেত নিউজিল্যান্ডকে। কিন্তু তেমনটা হয়নি। আজ প্রতিপক্ষের দেওয়া রান তাড়া করতে নেমে 11 করে মাঠ ছাড়েন রোহিত। অধিনায়ক গিল আউট হন 23 রানে। এর মাঝে শ্রেয়স আইয়ার, কে এল রাহুল কেউই মাঠে টিকতে পারেননি। তবে শুরু থেকে লড়াই করে গিয়েছিলেন বিরাট কোহলি। একেবারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভারতকে জয়ের লক্ষ্যে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই পথে নিতিশ কুমার রেড্ডি প্রথম দিকে সঙ্গ দিলেও অর্ধশতরান করে আউট হয়ে যায় ভারতীয় অলরাউন্ড।

শেষ পর্যন্ত কোহলিকে সঙ্গ দেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে সমালোচিত রানা। এদিন বিরাটের সাথে একেবারে পাল্লা দিয়ে রান করছিলেন তিনিও। একটা সময়ে ম্যাচ দেখে মনে হচ্ছিল হয়তো এই দুই ব্যাটসম্যানই আজকের মতো ভারতকে পার করে দেবে। তবে শেষ পর্যন্ত সেই রাস্তায় গেল না রবিবারের ম্যাচ। অর্ধশতরান করতেই উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রানা। এরপর আর দাঁতে দাঁত চেপে লড়াই করেও ভারতকে জেতাতে পারেননি বিরাট কোহলি।

কুলদীপ যাদবের সাথে জুটি বাঁধতে গিয়ে শেষ পর্যন্ত 108 বলে 124 রান করে বিদায় নেন তিনিও। সেখানেই একপ্রকার মাজা ভেঙে গিয়েছিল ভারতের। এরপর যা হওয়ার তাই হল। প্রথমবারের জন্য ভারতের ঘরের মাঠে একদিনের সিরিজ জিতল নিউজিল্যান্ড বাহিনী।

Leave a Comment