বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা দুই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ নিয়ে ধা নিউজিল্যান্ড। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বিরাট কোহলি অবশ্য শেষ চেষ্টাটা করেছিলেন। তবে কিং কোহলির সেই লড়াইকে একেবারে ফিকে করে দেয় কিউই বোলাররা।(India Vs New Zealand)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজে হারের পরই প্রশ্ন উঠছে, গৌতম গম্ভীরের কোচিং নিয়ে। যদি অনেকেরই দাবি, রবিবার নিউজিল্যান্ডের সিরিজ জয়ের নেপথ্যে সবচেয়ে বড় কারণ ভারতীয় ব্যাটিং অর্ডারের দুর্বলতা। ঠিক কাদের জন্য বাগে পেয়েও কিউইদের হারাতে পারল না ভারত? টিম ইন্ডিয়ার পরাজয়ের পেছনে মূল কালপ্রিট কারা?
ভারতের পরাজয়ের নেপথ্যে মূল কালপ্রিট এই 5 প্লেয়ার!
প্রথম প্লেয়ার
রবিবার, টস জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমন গিল। অধিনায়ক হিসেবে প্রথমে ব্যাট না করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক নিলেও নিজে মাঠে নেমে ডাহা ফেল করলেন গিল। এদিন চাপের মুখে তাড়াহুড়ো করে খেলতে গিয়ে 23 রান করে মাঠ ছাড়তে হয় তাঁকে। ক্রিকেট মহলের সিংহভাগেরই বক্তব্য, শুভমন গিলের চরম ব্যর্থতা ভারতীয় দলের পরাজয়ের অন্যতম কারণ।
দ্বিতীয় প্লেয়ার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে কামাল দেখিয়েছিলেন রোহিত শর্মা। তারপর ঘরোয়া ক্রিকেট অর্থাৎ বিজয় হাজারেতে নেমেও দাপট দেখিয়েছিলেন হিটম্যান। তবে নিউজিল্যান্ডের সামনে এসে কোথায় যেন হারিয়ে গেল সেই ফর্ম। কিউইদের সামনে গোটা সিরিজে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি শর্মা। রবিবারও তাঁর ব্যাট থেকে 11 এর বেশি রান আসেনি। অনেকেই মনে করছেন, শেষ ওয়ানডেতেও রোহিত শর্মা ব্যর্থ হওয়ায় সহজে জয় পেল নিউজিল্যান্ড।
তৃতীয় প্লেয়ার
আজ নিউজিল্যান্ডের সামনে ভারতের পরাজয়ের অন্যতম কারণ শ্রেয়স আইয়ারের ব্যর্থতা। এদিন বিরাট কোহলি ছাড়া টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারে ভরসা যুগিয়েছিলেন শুধুই নীতিশ কুমার রেড্ডি আর রানা। বাকিরা মাঠে নেমেই সাজঘরে ফিরেছেন। সেই তালিকাতেই একেবারে উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে অইয়ারের নাম। আজ 10 বল খেলে মাত্র 3 রান পেয়েছিলেন আইয়ার। সেটাই টিম ইন্ডিয়ার জন্য কাল হয়ে দাঁড়াল। ক্রিকেট ভক্তদের বেশিরভাগই দাবি, আজ যদি আইয়ার টিকে খেলতে পারতেন তবে হয়তো জয়টা ভারতেরই হতো।
চতুর্থ প্লেয়ার
গত ম্যাচের নায়ক কে এল রাহুল আজ ব্যাট করতে নেমে 1 রানে আউট হয়েছেন। যাঁর উপর অন্তিম ম্যাচে সবচেয়ে ভরসা ছিল ভক্তদের, তিনিই যখন আউট হয়ে ফিরলেন অনেকে ধরেই নিয়েছিলেন রবিবারের রাতটা মুখ কালো করেই কাটাতে হবে টিম ইন্ডিয়াকে। সেটাই হল। সিরিজ নিয়ে চলে গেল নিউজিল্যান্ড।
অবশ্যই পড়ুন: দাম ১০ টাকারও কম, এই স্টকে টাকা রেখে পেছনে ফিরে তাকাতে হয়নি বিনিয়োগকারীদের…
পঞ্চম প্লেয়ার
টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার। ব্যাট হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে তাঁর। সেই রবীন্দ্র জাদেজাই ব্যাট বল উভয় ক্ষেত্রে ক্রমাগত ব্যর্থ প্রমাণিত হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি এই ভারতীয়। শেষ ম্যাচেও ব্যাট করতে নেমে 12 রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। অনেকেই আশা করেছিলেন আজ হয়তো অন্তত একটি উইকেট তুলবেন জাড্ডু। কিন্তু সেই আশাতেও জল ঢেলে দেন জাদেজা। 6 ওভার বল করে 41 রান দিয়েও খাতায় শূন্য নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। আর সেটাই টিম ইন্ডিয়ার হারের কারণ হয়ে দাঁড়াল।