সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ, এবার মধ্যপ্রদেশ আইটিআই প্রশিক্ষণ কর্মকর্তা নিয়োগের (MPESB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আইটিআই পাস করলেই নিয়োগ করা হচ্ছে। এমনকি এখানে ১১০০ এর বেশি শূন্যপদ রয়েছে। আর এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আইটিআই ট্রেইনি অফিসার পদে নিয়োগ করা হবে। আর মোট ১১২০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আইটিআই বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। তবে হ্যাঁ, প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী পাস করে থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে চাকরি পেলে প্রতি মাসে ৩২,৮০০ টাকা থেকে ১,০৩,৬০০ টাকা বেতন দেওয়া হবে। এমনকি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিদ্ধি যোগে সৌভাগ্যের জোয়ার আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৯ জানুয়ারি
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে মধ্যপ্রদেশ কর্মচারী নির্বাচন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি দিয়ে সাবমিট করে দিন। উল্লেখ্য, এখানে জেনারেল প্রার্থীদের ৫০০ টাকা ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের ২৫০ টাকা ফি দিলে হবে।
বলে রাখার বিষয়, এই পদে আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ১৭ জানুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
MPESB Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।