“ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ”, জানালেন FIFA সভাপতি

FIFA President On Bangladesh Made Big Statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেজায় চাপে পড়েছে বাংলাদেশ। ভারতে খেলতে আসবে না বলে জেদ ঘরে বসে রয়েছে ওপারের ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানিয়েও কাজ হয়নি। ফলে শেষ পর্যন্ত, মুস্তাফিজুর রহমানদের বিশ্বকাপে খেলা হবে কিনা তার উত্তর নেই কারো কাছে। আর ঠিক সেই আবহে শোনা যাচ্ছে বাংলাদেশ দল নাকি ফুটবল বিশ্বকাপ (FIFA President On Bangladesh) খেলবে। হ্যাঁ, এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন খোদ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা বিশ্বকাপ খেলবে বাংলাদেশ?

শুক্রবার, ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের উত্তরে বাংলাদেশের ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মুখ খোলেন জিয়ান্নি। এক ভক্তের প্রশ্ন ছিল, বাংলাদেশ কি আদৌ কোনও দিন বিশ্বকাপে খেলতে পারবে? এর উত্তরেই ফিফার সভাপতি খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, “অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপ খেলবে। আমাদের লক্ষ্য বাংলাদেশ সহ বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এমন সব দেশকে সুযোগ দেওয়া।”

ফিফার সভাপতি স্বপ্ন দেখেন, হামজা চৌধুরীদের নিয়ে একদিন বাংলাদেশ দলও বিশ্বকাপের মঞ্চ কাঁপাবে! ও দেশের ফুটবল দল নিয়ে প্রশ্ন করা হলে জিয়ান্নি জানান, “বাংলাদেশ একটি দারুণ ফুটবলপ্রেমী দেশ। দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বাংলাদেশের মানুষ ফুটবল ভালবাসেন। বাংলাদেশের ফুটবল দলটিও ভাল খেলছে। দেশটির ফুটবল এবং ফুটবলের সঙ্গে জড়িত সকলের উন্নয়নের জন্য টাকা ঢালছে ফিফা।”

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেবেন ৪২ বছরের প্রাক্তন হকি প্লেয়ার

ফিফা সভাপতির কথায়, “সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে ফুটবলের প্রতি আগ্রহ ক্রমাগত বেড়েছে। পৃথিবীর প্রতিটা দেশেই প্রতিভা রয়েছে। বাংলাদেশেও প্রচুর প্রতিভা আছে। আমি তো চাই খুব শীঘ্রই বাংলাদেশ যেন ফুটবল বিশ্বকাপ খেলে। আমি সেটা দেখতে চাই।” খোদ ফিফা সভাপতির এমন মন্তব্যের পরই আনন্দে আত্মহারা ওপার বাংলার ফুটবল প্রেমীরা। তাঁদেরও আশা, একদিন হয়তো এই স্বপ্ন সত্যি হবে। ব্রাজিল, আর্জেন্টিনার মতো বিশ্বকাপে নামবে বাংলাদেশও!

Leave a Comment