সহেলি মিত্র, কলকাতাঃ ২০২৬ সালের শুরুতেই এক গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর এই নতুন সার্কুলারে অত্যন্ত জরুরি সাধারণ মানুষের জন্য। আসলে আরবিআই ‘Ombudsman Scheme’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার বদলে নতুন এক স্কিম আগামী ১ জুলাই, ২০২৬ থেকে লাগু করা হবে বলে খবর।
নতুন সার্কুলার জারি করল RBI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ জুলাই, ২০২৬ থেকে আরবিআই ইন্টিগ্রেটেড ন্যায়পাল প্রকল্প (Integrated Ombudsman Scheme) ২০২৬ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুসারে, এই ২০২৬ সালের পরিকল্পনা গ্রাহকদের জন্য একটি ‘সুরক্ষা কবচ’ হিসেবে কাজ করবে। এটি গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে। নতুন স্কিমের নিয়ম বিশেষ করে ব্যাঙ্কগুলির ক্ষেত্রে অনেকটাই ‘কড়া’ হিসেবে প্রমাণিত হবে। সময়মতো অভিযোগ নিষ্পত্তি করতে ব্যর্থ হলে ব্যাংকগুলিকেও চরম পরিণতির মুখোমুখি হতে হবে।
RBI-র নতুন নিয়মে জারিজুরি শেষ হবে ব্যাঙ্কের
ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বহু গ্রাহকের সমস্যা থাকে। কখনও লিঙ্ক থাকে না, লেনদেনে ত্রুটি, হাই চার্জ, অথবা দুর্বল পরিষেবা, এসব যেন রোজকার বিষয় হয়ে গিয়েছে সকলের কাছে। এদিকে অভিযোগ জানিয়েও ব্যাঙ্ক কোনও পদক্ষেপ নেয় না বলে অভিযোগ সাধারণ মানুষের। তবে আগামী দিন থেকে সব জারিজুরি শেষ হবে। এর কারণ ১ জুলাই থেকে, আরবিআই যে ইন্টিগ্রেটেড ওম্বুডসম্যান স্কিম ২০২৬ বাস্তবায়ন করবে, সেই স্কিমের অধীনে, গ্রাহকরা সরাসরি আরবিআই-এর কাছে অভিযোগ করতে পারবেন এবং দ্রুত সমাধান পেতে পারবেন।
৩০ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে!
এই প্রকল্পের অধীনে, গ্রাহকদের তাদের অভিযোগ নিষ্পত্তির জন্য সরাসরি আদালতে যেতে হবে না। যদি কোনও গ্রাহক কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের অবহেলার কারণে ক্ষতিগ্রস্থ হন, তাহলে আরবিআই ন্যায়পাল ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাইয়ে দেবে। এছাড়াও, গ্রাহকের সময়, ব্যয় বা মানসিক চাপের জন্য সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে।
কিভাবে অভিযোগ দায়ের করবেন?
প্রথমে, আপনার অভিযোগ লিখিতভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (যেমন আপনার ব্যাঙ্ক) কাছে জমা দিন এবং তাদের প্রতিক্রিয়া জানাতে সময় দিন। এটি হতে সাধারণত ৩০ দিন বা RBI দ্বারা নির্ধারিত সময় লাগবে। যদি আপনি কোনও প্রতিক্রিয়া না পান বা সন্তোষজনক উত্তর না পান তাহলে ৯০ দিনের মধ্যে RBI ন্যায়পালের কাছে অভিযোগ দায়ের করুন।
আরও পড়ুনঃ ২০২৬ সালের শুরুতেই এক গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
অভিযোগ দায়ের করার জন্য আপনি অনলাইনে সিএমএস পোর্টাল ভিজিট করতে পারেন। এর পাশাপাশি [email protected] -এ মেইল করে নিজের অভিযোগ জানাতে পারবেন। এমনকি সেন্ট্রালাইজড রিসিপ্ট অ্যান্ড প্রসেসিং সেন্টার (CRPC), চণ্ডীগড়-এ চিঠি লিখে নিজের সমস্যার কথা জানিয়ে সময়মতো ক্ষতিপূরণ আদায় করতে পারবেন।