জুন থেকে বাড়তে পারে রিচার্জ প্ল্যানের দাম, এবার কতটা?

Recharge Plan Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে বিরাট খারাপ খবর। কারণ, দীর্ঘ দুই বছর পর ফের মোবাইল রিচার্জের দাম বাড়তে (Recharge Plan Hike) পারে। হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থা Jefferies এর সাম্প্রতিক এক রিপোর্ট দাবি করা হচ্ছে যে, ২০২৬ সালের জুন মাসে নাকি মোবাইল ট্যারিফ প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বাড়বে। আর বিশেষজ্ঞদের মতে, এই দাম বাড়ানোর মূল উদ্দেশ্য টেলিকম সেক্টরের আয় বাড়ানো এবং কোম্পানিগুলির আর্থিক ভারসাম্য মজবুত করা।

কেন বাড়ানো হচ্ছে মোবাইল ট্যারিফ?

Jefferies এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ডেটা ব্যবহারের পরিমাণ খুব দ্রুত হারে বাড়ছে। এমনকি পোস্টপেইড গ্রাহকের সংখ্যাও বাড়ছে। আর প্রতি গ্রাহক থেকে গড় আয়ও দিনের পর দিন ঊর্ধ্বগতিতে ঠেকছে। এই সমস্ত কারণ মিলিয়ে টেলিকম সংস্থাগুলি এখন ট্যারিফ বৃদ্ধির পথে হাঁটতে পারে। রিপোর্টে বলা হয়েছে, আগের ট্রেন্ড অনুযায়ী শেষ ট্যারিফ বৃদ্ধির দু’বছর পর এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে টেলিকম সেক্টরের আয় বৃদ্ধির হার ছিল ৭%। তবে ২০২৬-২৭ অর্থবর্ষে তা বেড়ে হতে পারে ১৬%। আর জুন ২০২৬-এ যদি ১৫% বৃদ্ধি হয়, তাহলে ২০২৬-২৭ অর্থবর্ষে গ্রাহক থেকে গড় আয় বৃদ্ধি পেতে পারে প্রায় ১৪%। কিন্তু দাম বাড়লে নতুন গ্রাহক যোগ হওয়ার গতিও কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আসছে জিওর আইপিও

Jefferies এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের প্রথম থেকে রিলায়েন্স জিওর সম্ভাব্য আইপিও গোটা টেলিকম সেক্টরের ভ্যালুয়েশন বাড়াবে। আর বিশেষজ্ঞদের মতে, জিও যদি ১০ থেকে ২০% পর্যন্ত ট্যারিফ বাড়ায়, তাহলে সংস্থার বাজার মূল্য অনেকটাই এয়ারটেলের কাছাকাছি পৌঁছতে পারে। এমনকি বিনিয়োগকারীরা ডাবল রিটার্ন পেতে পারে।

আরও পড়ুন: ২৬ জানুয়ারির আগে এই কাজ করলেই গ্যাসে মিলবে ৩০০ টাকা ভর্তুকি!

অন্যদিকে ভোডাফোন আইডিয়া রয়েছে সবথেকে চাপের মধ্যে। কারণ রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে ভিআই প্রায় ৪৫% পর্যন্ত ট্যারিফ বাড়াতে হবে। আর নাহলে সরকারি বকেয়া বা নেটওয়ার্ক খরচ মেটানো সম্ভব হবে না। উল্লেখ করার বিষয়, ভিআই এর উপর সরকারের বকেয়া রয়েছে মোটামুটি ৮৭,৬৯৫ কোটি টাকা, যা ২০৩১-৩২ অর্থবছর থেকে পরিশোধ শুরু হবে। যদিও সরকার পাঁচ বছরের AGR মোরাটোরিয়াম দেওয়ার কথা ভাবছে। কিন্তু ভিআই-কে যে ভবিষ্যতে আর্থিক চাপ পোহাতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment