‘বিরাট’ ঝটকা খেলেন বিরাট কোহলি! ICC-র তালিকা দেখলে মাথায় হাত পড়তে পারে

Virat Kohli On ICC ODI Rankings see the latest list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ড সিরিজ হারের পরই বড় ধাক্কা খেলেন বিরাট কোহলি! ইতিমধ্যেই সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (Virat Kohli On ICC ODI Rankings)। আর সেই তালিকাতেই এক ধাপ নেমেছেন কিং কোহলি। কিউই সিরিজে দাপট দেখালেও ICC র একদিনের তালিকায় শীর্ষ ব্যাটসম্যানের জায়গা ধরে রাখতে পারেননি বিরাট। তাঁর স্থান নিয়েছেন নিউজিল্যান্ডের এক তারকা ক্রিকেটার।

ICC র তালিকায় ওয়ানডের এক নম্বর ব্যাটসম্যান হলেন ইনি

এতদিন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে ICC র তালিকায় নিজের জায়গা ধরে রেখেছিলেন বিরাট কোহলি। তবে কিউই সিরিজে হারতেই এক ধাক্কায় দু’নম্বরে নেমে এলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ র‍্যাঙ্কিং তালিকায় বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। আসলে ভারতের বিপক্ষে গত সিরিজে নিজের জাত চিনিছিলেন তিনি। বলা চলে, তাঁর রানে ভর করেই জিতেছে কিউই দল। এবার তিনিই পেল 845 রেটিং পয়েন্ট। এর আগে মিচেলের রেটিং পয়েন্ট ছিল 794। অর্থাৎ এক ধাক্কায় দু’নম্বর থেকে 51 পয়েন্ট বাড়িয়ে প্রথম হলেন মিচেল।

এর আগের র‍্যাঙ্কিং তালিকায় 795 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছিলেন বিরাট কোহলি। আশা ছিল, নিউজিল্যান্ড সিরিজে কামাল দেখিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেবেন তিনি। তবে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি এবং প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করা সত্ত্বেও বিরাটের রেটিং পয়েন্টে কোনও বদল এলো না। ফলে বিশ্ব ক্রিকেট সংস্থার তালিকায় প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এলেন তিনি। যা কোহলির কাছে এক প্রকার বড় ঝটকা বলাই যায়।

ICC ODI Rankings

অবশ্যই পড়ুন: “ভারতের সাথে লড়াই চলে না…” বিশ্বকাপ না খেললে বিরাট ক্ষতি হবে বাংলাদেশের!

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষ 5 ব্যাটসম্যানের মধ্যে 3 জনই ভারতীয়। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি ছাড়াও তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর রেটিং 757। একই সাথে গত ওয়ানডে সিরিজে সে অর্থে রান না পেলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। তাঁর পয়েন্ট 723। এছাড়াও তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান।

Leave a Comment