সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বিরাজ করছে কুম্ভ রাশিতে এবং সূর্য বিরাজ করছে মকর রাশিতে। এদিকে আজ শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্থী তিথির এই বিশেষ দিনটিতে বরীয়ান এবং পরিঘ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৭:১৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫:৫২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: ঘৃণা কাটিয়ে ওঠার জন্য করুণা গড়ে তুলতে হবে। কারণ, ঘৃণার আগুন সবথেকে শক্তিশালী আর শরীরের উপরেই নেতিবাচক প্রভাব ফেলে। আজ এমন কিছু করবেন না যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনার সবথেকে বড় সম্পদ বাস্তবে রূপান্তরিত হবে। স্ত্রী অজান্তেই আপনার জন্য বিশেষ কিছু করতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতি পাওয়ার জন্য জলের ফোয়ারা স্থাপন করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনি যে মানসিক চাপে ভুগছিলেন তা কাটিয়ে উঠতে পারবেন। তবে অতীতের সমস্যাগুলি ভুলে যেতে হবে। আজ আপনি অনেক অর্থ ব্যয় করতে পারেন। ভালো বাজেটের পরিকল্পনা করা দরকার। এটি আপনার অনেক সমস্যা দূর করবে। আজ আপনার কথা বা কাজে কাউকে বিরক্ত না করার চেষ্টা করতে হবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ আপনার স্ত্রী চক্রান্ত ভাবে আপনাকে বাইরে যেতে বাধ্য করাতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য খাবারে ছোলা ব্যবহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার শক্তি সম্পূর্ণ রূপে কাজ করবে। ছোটখাটো বিষয়গুলিতে বিরক্ত হতে পারেন। জুয়া লাভজনক হবে। পরিবারের সদস্যদের সাথে স্বাচ্ছন্দময় দিন উপভোগ করতে পারবেন। কাছের লোকেরা আপনার কাছে সমস্যা নিয়ে আসলে তাদের উপেক্ষা করতে হবে এবং আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি স্ত্রীর কথা গুরুত্ব সহকারে না নিলে বিবাদ দেখা যেতে পারে। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আজ।
প্রতিকার: দরিদ্রদের মধ্যে বেসনের মিষ্টি, বেসনের তৈরি যে কোনও ভাজা খাবার, সোহান পাপড়ি বা বেসনের পুডিং বিতরণ করুন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
কর্কট রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। নিজের জন্য টাকা জমানার পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হবে। তবে পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি সময়মতো কাজ সম্পন্ন করতে পারবেন। স্ত্রীর ছোটখাটো বিষয়গুলি অপেক্ষা করতে হবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। ভালোবাসার ক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি হতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য প্রবাহিত জলে একটি ব্রোঞ্জের টুকরো ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: বন্ধুদের কাছ থেকে কোনও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত পরামর্শ আজ আপনার স্বাস্থ্যের জন্য উপকারে আসবে। পরিচিত মানুষদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। আজ আচরণে উদার হতে হবে এবং পরিবারের সাথে প্রেমময় মুহূর্ত কাটান। প্রিয়জন আজ বিশেষ এবং সুন্দর কিছু করে আপনাকে অবাক করতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ স্ত্রী আপনার উপর খুবই খুশি থাকবে বলে মনে করা হচ্ছে।।
প্রতিকার: স্বাস্থ্যের স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য পিঠপিঠ স্পর্শ করে এরকম সোনারসোনার চেইন পড়ুন।।
কন্যা রাশি: আজ আপনার পরিবারের আপনার উপর বেশি প্রত্যাশা থাকবে। যার ফলে আপনি বিরক্ত বোধ করবেন। ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। দলগত ভাবে কথা বলার সময় আপনি কী বলছেন সেই সম্পর্কে সচেতন থাকুন। আজ বিবেচনা না করে কথা বললে সমালোচনার সম্মুখীন হতে পারেন। কঠোর পরিশ্রম ফলপ্রসু হবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: সুস্থ থাকার জন্য ঘুমানোর আগে তামার পাত্রে জল রেখে পরের দিন সকালে বাড়ির গাছের গোড়ায় সেই জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি: মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। স্বাস্থ্য আধুনিক জীবনের জন্য অপরিহার্য। আজ ভালো মন্দ সব কিছুই আপনার পক্ষে কাজ করবে। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে আলোকিত করে তুলতে পারে। প্রচুর পরিমাণে অর্থ থাকবে এবং সেই অর্থ মানসিক শান্তি নিয়ে আসবে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনি বিশ্বাস করবেন যে, সময়, অর্থ পরিবার সবকিছুই গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে ঝামেলা সৃষ্টি হতে পারে। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য পার্বতী মঙ্গল স্রোত পাঠ করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: উত্তেজনাপূর্ণ ও আরামদায়ক কার্যকলাপে ব্যস্ত থাকুন। তাৎক্ষণিক তৃপ্তি খোঁজার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদনের জন্য অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন। আজ আপনার চারপাশের লোকেরা আপনাকে ঘনিষ্ঠ ভাবে দেখতে পারে। প্রিয়জনকে মিষ্টি বা চকলেট উপহার দিতে পারেন। কর্মক্ষেত্রে কেউ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করবে। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। ভালোবাসার দৃষ্টিকোণ থেকেও দিনটি ইতিবাচক যাবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করার জন্য প্রতিদিন সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্ত এনে দেবে। অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখুন, যাতে ভবিষ্যতে তা খুঁজে পেতে পারেন। বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন। রোমান্টিক চিন্তাভাবনা এবং স্বপ্নের জগতে আজ হারিয়ে যাবেন। আজ কোনও ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে সময় কাটাতে পারবেন। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি স্ত্রীর সাথে দিনটি ভালো কাটাতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ঘরে গঙ্গাজল রেখে তাতে রুপার মুদ্রা রাখার চেষ্টা করুন।
মকর রাশি: পারিবারিক চিকিৎসা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেবেন না। যারা অযথা অর্থ অপচয় করছেন, তাদের আজ জীবনে অর্থের গুরুত্ব বুঝতে হবে। হঠাৎ করে টাকা চাইলেও সমস্যা হতে পারে। আজ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে না। সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য হনুমানজিকে জুই তেল, সিঁদুর বা রুপার তৈরি ছোলা অর্পণ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: অন্যদের আকাঙ্ক্ষা আজ আপনার নিজের যত্ন নেওয়ার ইচ্ছার সাথে দ্বন্দ্ব লাগাতে পারে। তবে আবেগকে দমন করবেন না। এমন কিছু করুন যা আপনাকে শান্তি দেয়। আজ আপনি অনেক আর্থিক পরিকল্পনার মুখোমুখি হতে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো-মন্দ দিকগুলিকে বিবেচনা করুন। বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করার জন্য অন্যদের উপর চাপ দেওয়া এড়িয়ে চলুন।
প্রতিকার: দরিদ্র ব্যক্তিকে লোহার পাত্র দান করুন। এতে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে।
মীন রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। মন জীবনের প্রবেশদ্বার। তাই ভালোমন্দ সবকিছুকে বিবেচনা করে চলতে হবে। পরিবার এবং বিবাহিত জীবনে মোটামুটি দিনটি ভালো কাটবে। আজ আপনার কাছে বেছে নেওয়ার জন্য অনেক কিছু থাকবে। তবে চ্যালেঞ্জ হবে কোনটি আপনি বেছে নেবেন তা নির্ধারণ করতে পারবেন না। বিবাহিত জীবনের সবথেকে বিশেষ দিনগুলির মধ্যে একটি হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দিনটি ইতিবাচক। বাইরে বের হলে বিজ্ঞতার সঙ্গে অর্থ ব্যয় করুন।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে চাইলে রাতে দুধ দিয়ে উনুনের আগুন নিভিয়ে দিন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal