“আমাদের বাদ দিয়ে দিচ্ছে…”, ICC র ঘাড়ে দোষ ঠেলে কান্না জুড়ল বাংলাদেশ!

Bangladesh On ICC T20 World Cup controversy blaming ICC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত নাটক দেখিয়েছে বাংলাদেশ। ভারতে আসবে না কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করবে এমন অবস্থান নিয়ে এতদিন চললেও শেষ পর্যন্ত ওপার বাংলার ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত জানানোর জন্য সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অবাক করা বিষয়, সেই নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করার সময় পেলেও ICC র চিঠির পাল্টা উত্তর দেয়নি BCB। আর তাতেই চটে গিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। বর্তমানে পরিস্থিতি যা তাতে বিশ্বকাপ থেকে বাদই গিয়েছে বাংলাদেশ। এবার সেসব নিয়েই কার্যত মরা কান্না জুড়লেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

BPL ফাইনালের দিন ICC র ঘাড়ে দোষ চাপিয়ে কী বললেন বাংলাদেশের উপদেষ্টা?

গতকাল অর্থাৎ শুক্রবার, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে মাঠে নেমেছিল রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এদিনের ম্যাচ দেখতে ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচের মাঝেই সাংবাদিকরা আসিফকে ফাইনাল ম্যাচে স্টেডিয়ামের ভিড় এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেম নিয়ে প্রশ্ন করলে তিনি গোটা বিষয়টি টেনে নিয়ে যান বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে।

আসিফ বোঝানোর চেষ্টা করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতের তরফেই ভুলটা হয়েছে। বাংলাদেশের কোনও দোষ নেই। এই বক্তব্যে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একেবারে ঢাল করেছিলেন নজরুল। ওপার বাংলার ক্রীড়া উপদেষ্টার কথায়, “বাংলাদেশ অনেক কষ্ট করে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল। আমাদের এখানে খেলার অধিকার আছে। কিন্তু আমাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখন কঠিন সময় চলছে। এমন পরিস্থিতিতে এত দর্শকের উপস্থিতি নিশ্চিতভাবে ক্রিকেটারদের উৎসাহিত করবে।”

এদিন কাঁদো কাঁদো স্বরে ক্রীড়া উপদেষ্টা এও বলেন, “বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী। স্টেডিয়ামে এত দর্শকের উপস্থিতি বিরাট বার্তা দিচ্ছে। এই জিনিসটার খুব দরকার ছিল।” বলাই বাহুল্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালের দিন ঢাকার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন 25 হাজার দর্শক। তাদেরকেই একেবারে অস্ত্র বানিয়ে নজরুল বোঝানোর চেষ্টা করলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের সাথে অন্যায় করেছে! ইঙ্গিত দিলেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ হলে আখেরে ক্ষতি হবে ICC র!

অবশ্যই পড়ুন: জাতীয় সঙ্গীতের মতোই এবার দাঁড়াতে হবে বন্দে মাতরমেও! বড় কিছু করতে চলেছে সরকার

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্বরত কর্মকর্তারা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললে কোনও রকম সমস্যা হবে না বাংলাদেশের প্লেয়ারদের। এদেশে ওপার বাংলার ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও দুশ্চিন্তা করার প্রয়োজন নেই BCB র। এত আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ বলছে, ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি তাদের বিশ্বকাপে খেলার জন্য রাজি করার চেষ্টাই করেনি।

Leave a Comment