বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একগুয়ে মনোভাবের কারণে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দাদারা। এবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপে হেরে বিদায় নিলেন ভাইরাও। ইংল্যান্ডের কাছে শেষ মুহূর্তে 7 উইকেটে হারলো ওপার বাংলার বাঘেরা। তাতে বৈভব সূর্যবংশীদের বিশ্বকাপ (U19 World Cup) থেকেই বিদায় নিতে হল বাংলাদেশকে। আর তাতেই আরও অন্ধকারে চলে গেল সে দেশের ক্রিকেট।
অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকেও বিদায় বাংলাদেশের
সোমবার, ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তাতে প্রতিপক্ষের বোলারদের সামনে রান তুলতে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল তাদের। সকলের সঙ্গবদ্ধ চেষ্টায় 10 উইকেট হারিয়ে 136 রান তুলতে পেরেছিল বাংলাদেশ। পরবর্তীতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দেওয়া 137 রানের লক্ষ্য পূরণ করতে খুব একটা চাপ নিতে হয়নি ইংল্যান্ডকে। এদিন 24.1 ওভারের 7 উইকেট বাঁচিয়ে রেখে সহজ জয় তুলে নেয় ইংলিশরা। আর তারপরই ছোটদের বিশ্বকাপ থেকেও ছিটকে গেল বাংলাদেশ।
অন্ধকারে বাংলাদেশের ক্রিকেট
মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ পড়ার পরই সেই ঘটনাকে বিতর্কে পরিণত করেছিল ওপার বাংলার ক্রিকেট বোর্ড। ফিজের বাদ পড়ার ঘটনাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টেনে নিয়ে গিয়েছিল তারা। আর তারপরেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে একেবারে জেদ ধরে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেট সংস্থার কাছেও অনুরোধ জানায় তারা। তাতে জয় শাহের সংস্থা রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকেই বাদ পড়েছে ওপার বাংলার ক্রিকেট দল। আর সেটাই যেন তাদের অন্ধকারে ঠেলে দিল।
অবশ্যই পড়ুন: এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC!
আসলে বাংলাদেশ এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে শাস্তি পাবে BCB! বিশ্বকাপ বয়কট করায় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশ। এছাড়াও আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। একই সাথে ICC আগামী দিনে বাংলাদেশকে একাধিক নিষেধাজ্ঞার বেড়াজালে বেঁধে ফেলতে পারে। সব মিলিয়ে, ওপার বাংলার ক্রিকেট ভবিষ্যৎ ক্রমশ গভীর অন্ধকারের দিকে এগোচ্ছে।