চ্যাম্পিয়ন করাই চ্যালেঞ্জ কোচ লোবেরার, ISL-এ মোহনবাগানের ম্যাচ কবে কবে জানুন

Mohun Bagan Super Giant ISL Match List

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের চ্যাম্পিয়ন তারা। তাই এবছরের ইন্ডিয়ান সুপার লিগে বাড়তি সুবিধা পাবে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। না, টুর্নামেন্টের মাঝে বা আলাদা করে কোনও বিশেষ ট্রিটমেন্ট নয় বরং টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে তাঁদের হাত ধরেই। হ্যাঁ, গত বছর ISL জেতার কারণে নিয়ম মতো এবারের টুর্নামেন্টের শুরুটা করবে মোহনবাগান। প্রতিপক্ষ হচ্ছে কেরালা। নির্ধারিত সূচি অনুযায়ী, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’র দিন মোহনবাগানের ম্যাচ দিয়েই ঢাকে কাঠি পড়বে ISL র। এরপর কবে কবে খেলতে নামবে বাগান?

ISL এ কবে কবে খেলতে নামবে মোহনবাগান?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে ভর করে এ বছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। আগেই জানানো হয়েছে, প্রথম ম্যাচ হবে মোহনবাগান এবং কেরালার মধ্যে। ঘরের মাঠে এই ম্যাচ খেলবে বাগান। এরপর 23 ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে কলকাতাতেই ম্যাচ রয়েছে মোহনবাগানের। তৃতীয় ম্যাচ গড়াবে 28 ফেব্রুয়ারি। এদিন মুম্বই অথবা অন্য কোনও ভ্যানুতে মহামেডানের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। বাগানের চতুর্থ ম্যাচ আগামী 6 মার্চ। এদিন ভুবেনশ্বরে ওড়িশা এফসির মুখোমুখি হবে তারা। 14 মার্চ মোহনবাগান খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরুতেই।

বাগানের পরবর্তী ম্যাচ রয়েছে 20 মার্চ, মুম্বই সিটির বিপক্ষে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর 4 এপ্রিল মোহনবাগান খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। ম্যাচ গড়াবে জামশেদপুরে। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে 12 এপ্রিল। এদিন মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে পাঞ্জাব, ম্যাচ গড়াবে কলকাতায়। 19 এপ্রিল মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। 26 এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশীর খেলা। ভেন্যু কলকাতা। এরপর সরাসরি 3 মে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলবে মোহনবাগান। ডার্বি শেষ হলে, 9 মে এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ায় এবং পরবর্তী ম্যাচ স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। শেষ ম্যাচের তারিখ প্রকাশ্যে আসেনি। খুব সম্ভবত 17 মে হতে পারে এই ম্যাচ।

অবশ্যই পড়ুন: বাংলায় তৈরি হয়েছে ইঞ্জিন, পরিবেশ বাঁচাতে ব্যাটারি চালিত ট্রেন চালাবে রেল

উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের আগে কোচ বদলেছে মোহনবাগানের। গতবারের চ্যাম্পিয়নদের সাফল্যের নায়ক হোসে মোলিনা এই মুহূর্তে অতীত। কাজেই নতুন কোচ সের্জিও লোবেরার হাত ধরে এবারের ইন্ডিয়ান সুপার লিগে বাগান কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার। তাছাড়াও গতবারের চ্যাম্পিয়ন দলকে এ বছর সাফল্য পাইয়ে দেওয়াটা নতুন কোচের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment