সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার। আনন্দপুরে অগ্নিকাণ্ড, বাঁকুড়ার সেনা জওয়ানের মৃত্যু, বাংলায় নতুন করে একাধিক রেললাইনের অনুমোদন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের
২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখায় নগদ লেনদেন, চেক জমা বা ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট, কাউন্টার পরিষেবা, কেওয়াইসি এবং নতুন অ্যাকাউন্ট খোলার কাজ সম্পূর্ণভাবে বন্ধ থাকল আজ। তবে ইউপিআই, মোবাইল ইন্টারনেট ব্যাংকিং স্বাভাবিক থাকবে আর অধিকাংশ ক্ষেত্রে এটিএম পরিষেবা চালু রয়েছে। সপ্তাহে পাঁচ দিনের কাজের দাবিতে মূলত এই ধর্মঘট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) রেশন ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে বিরাট পদক্ষেপ
রেশন ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খাদ্য দফতর এবার বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ড যাচাই করবে আর বিশেষ করে শতায়ু রেশন গ্রাহকদের ক্ষেত্রে সরাসরি বাড়িতে গিয়ে অস্তিত্ব যাচাই করা হবে। তদন্তে দেখা গিয়েছে যে, বহু অযোগ্য ব্যক্তি এমনকি মৃত ব্যক্তির নামে রেশন তোলা হচ্ছে। আর এই অবৈধ সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য রেশন কার্ড বাতিল ও পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা খাদ্য দফতরের আধিকারিকদের দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আসছে অমৃত ভারত এক্সপ্রেস ৩.০
রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য এবছর আসছে অমৃত ভারত এক্সপ্রেস ৩.০। অমৃত ভারত ১.০ ওর ২.০ এর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এই নতুন ট্রেন সেটে এবার এসি ও নন এসি কোচের মিশ্রণ থাকবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন তৈরির কাজ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের শেষ নাগাদ দুটি রেক চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত ব্রেকিং সিস্টেম, আধুনিক টয়লেট, উন্নত আলো, জরুরী নিরাপত্তা এবং আরামদায়ক আসন পাওয়া যাবে এই ট্রেনে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) জাপানে চালু হচ্ছে ভারতের ইউপিআই
ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই খুব শীঘ্রই এবার জাপানে চালু হতে চলেছে। জাপানের আইটি সংস্থা এনটিটি ডেটা এবং এনপিসিআই এর অংশীদারীত্বে ২০২৫-২৬ অর্থবছরে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হবে। এতে জাপানে ভ্রমণকারী ভারতীয় পর্যটকরা সরাসরি ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। এর ফলে ওয়ালেট কার্ডের কোনও দরকার পড়বে না। জাপানে ইউপিআই যুক্ত হলে মোট ৯টি দেশে তা ব্যবহার করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুরে আয়া ছবি দাসের কঙ্কালসার দেহ উদ্ধার
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ডিসেক্টর মার্কেট সংলগ্ন একটি কোয়ার্টার থেকে আয়া ছবি দাসের কঙ্কালসার দেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধ থাকার জন্য দেহের উপর নুন ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের সঙ্গী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে তাঁর ঝামেলা চলছিল এবং তাঁকে খুনের জন্য দায়ী করা হচ্ছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে আর অভিযুক্ত সঙ্গীকে আটক করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) লাদাখে ফেরার পথে মৃত্যু বাঁকুড়ার সেনা জওয়ানের
ছুটি কাটিয়ে কর্মস্থল লাদাখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলে বাঁকুড়ার সোনামুখী তিউড়া গ্রামের সেনা জওয়ান মানস মন্ডলের। প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যেবেলা পূর্ব বর্ধমানের জামালপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ির ব্রেক ফেল করে ডিভাইডারে ধাক্কা লেগেছিল। গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়। স্ত্রী এবং সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বাংলায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ঝন্টু আলি শেখকে মরণোত্তর সেনা মেডেল
কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে শহীদ নদীয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামের ৬ প্যারা স্পেশাল ফোর্সের জওয়ান হাবিলদার ঝন্টু আলি শেখকে প্রজাতন্ত্র দিবসে এবার মরণোত্তর সেনা মেডেলে ভূষিত করা হল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাঁর সাহসিকতা এবং কর্তব্য, নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই সম্মান। জঙ্গি হামলার পর উধমপুরে অভিযানের সময় তিনি শহীদ হয়েছিলেন। ২০০৮ সালে সেনায় যোগ দেওয়া ঝন্টু আলি শেখ ছিলেন এলিট ইউনিটের সদস্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বাংলায় নতুন করে একাধিক রেললাইনের অনুমোদন
পশ্চিমবঙ্গে নতুন করে একাধিক রেললাইন নির্মাণের অনুমোদন দিলে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ছাড়পত্রে এই প্রকল্পগুলির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পূর্ববর্তী আবেদনের পরিপ্রেক্ষিতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন রেল লাইনগুলি হল কাঁথি–এগরা, নন্দকুমার–বলাইপান্ডা, নন্দীগ্রাম–কেন্দামারি, বেয়াইচণ্ডী–আরামবাগ, বেয়াইচণ্ডী–থানা এবং বাঁকুড়া কলাবতী–হুড়া। আর এই প্রকল্পে জাতীয় পরিষেবা, ব্যবসা এবং আঞ্চলিক উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ভারতকে চাপে ফেলে চট্টগ্রামে অস্ত্র কারখানা তৈরি বাংলাদেশের
ভারত-বাংলাদেশ সম্পর্কে ফের টানাপোড়েন। চট্টগ্রামের মিরসরাইয়ে ৯০০ একর জমিতে অস্ত্র কারখানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই জমিতে আগে ভারত-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক অঞ্চল তৈরীর পরিকল্পনা ছিল। তবে নতুন কারখানায় কামান এবং গোলাবারুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি কৌশলগতভাবে সংবেদনশীল। কারণ, ওই এলাকা ভারতের সীমান্তের খুব কাছাকাছি। পাকিস্তান এবং তুরস্কের আর্থিক ও কারিগরি সহায়তাও উদ্বেগ বাড়াচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১০
কলকাতার আনন্দপুরে প্রজাতন্ত্র দিবসে ভয়াবহ অগ্নিকাণ্ড। রুবির আরবানার পিছনে একটি মোমো এবং কেক প্রস্তুতকারক সংস্থার গুদামে আগুন লেগেছিল। দাহ্য বস্তু থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ১২টি ইঞ্জিনের চেষ্টাতেও দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থল থেকে মোট দশটি দেহাংশ উদ্ধার করা হয়েছে। এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ২০ জন কর্মী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন