আর হবে না দেরি, ক্ষুদিরামে বড় কাজ করল কলকাতা মেট্রো

Shahid Khudiram metro station Kolkata Metro

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতার বাসিন্দা? রোজ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য মেট্রো (Kolkata Metro) ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল এবার দারুণ সুখবর। আর দেরি হবে না মেট্রো চলাচলে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো। যদিও এই মেট্রো স্টেশন থেকে ট্রেন ঘোরাতে গিয়ে মেট্রো পথে দমদম অভিমুখে ট্রেন ছাড়তে গিয়ে দেরি হচ্ছে। এ যেন রোজের গুলো। যে কারণে পরিষেবার ওপর রোজ রোজ চাপ পড়ছে। এহেন পরিস্থিতিতে এবার চাপ কমাতে শহীদ ক্ষুদিরাম স্টেশনে ‘ক্রসওভার’ করতে উদ্যোগী হলো কলকাতা মেট্রো রেল।

ক্ষুদিরাম মেট্রো স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত

বর্তমানে বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন ২০২৫ সালের জুলাই মাসে ব্যাপক বৃষ্টির জেরে বিপত্তি ঘটে কবি সুভাষ মেট্রো স্টেশনে যে কারণে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই মেট্রো স্টেশন থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়। যে কারণে উত্তর দক্ষিণ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ঘোরানোর ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছিল। বিকল্প হিসেবে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ট্রেন ঘোরানোর ব্যবস্থা কথা জানানো হয়। এরপর সেখান থেকেও একই সমস্যা দেখা দেয়। যে কারণে প্রায় রোজই মেট্রো চলাচলের ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছিল। তবে আর নয় এবার এই স্টেশনে ক্রসওভার করার কথা ভেবেছে মেট্রো রেল।

সূত্রের খবর, ইতিমধ্যে নাকি ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ক্রসওভারের কাজ শেষ হয়েছে। বিগত ১০ দিন ধরে নাকি সেখান থেকে ট্রেন ঘোরানো অবধি হচ্ছে। বর্তমানে বিষয়টি পরীক্ষামূলকভাবে রয়েছে। কয়েকদিন ধরে দেখে নেওয়া হচ্ছে সিগনাল বা অন্য কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা। সূত্রের খবর সে ক্ষেত্রে তেমন কোনোরকম সমস্যা হচ্ছে না।

Leave a Comment