সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে ভোটের আগে এবার বড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে এমন একটি স্কিম, যেখানে এক ছাদের তলাতেই মিলবে সমস্ত সমাধান। আর এই নতুন প্রকল্পটির নাম ‘মে আই হেল্প ইউ’ সহায়তা কেন্দ্র (May I Help You Scheme)।
রাজ্য সরকারের নতুন প্রকল্প
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিজেই এই প্রকল্প চালু করেছে, যেখানে বিনামূল্যে আপনি সরাসরি সরকারি ডকুমেন্ট বা যে কোনও সরকারি পরিষেবা পাবেন। এমনকি ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পে কোথায় গেলে এই সুবিধাগুলি পাওয়া যাবে এবং কী কী সুবিধা পাওয়া যাবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এবার থেকে প্রতিটি বিডিও, এসডিও বা ডিএম অফিস এবং গ্রাম পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে এই ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প বসানো হবে। আর এখান থেকে রাজ্যের সাধারণ নাগরিকরা খুব সহজেই সরকারি পরিষেবা নিতে পারবে। তবে হ্যাঁ, এই বুথ থেকে সরকারি নথি বা সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু সেখানকার আধিকারিকরাই সমস্ত কাজ করে দেবে।
আরও পড়ুন: শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, সতর্কতা জেলায় জেলায়, আজকের আবহাওয়া
কোন কোন পরিষেবা মিলবে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এবার থেকে এই ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পে যে সরকারি ডকুমেন্টগুলি পাওয়া যাবে সেগুলি হল—
- জাতিগত সার্টিফিকেটের আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
- জন্ম কিংবা মৃত্যু সার্টিফিকেটের আবেদন করতে পারবেন।
- স্থানীয় বসবাসের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং এখান থেকে খুব সহজেই তা দিয়ে দেওয়া হবে।
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আলাদা করে এসডিও বা বিডিও অফিসে যাওয়ার দরকার পড়বে না।
- স্বাস্থ্য সাথী এবং অন্যান্য জনমমুখী প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য এখান থেকে খুব সরাসরি আবেদন করে নিতে পারবেন।